ঠাকুরগাঁওয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ভোটকেন্দ্রে সম্ভাব্য সহিংসতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সেনাবাহিনীর বিশেষ কমান্ডো মহড়া অনুশীলন হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও শহরে শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে এ মহড়া অনুশীলনকালে সেনাবাহিনীর এস-৩ বিআরজে (ঝ৩-ইজঔ) হেলিকপ্টার অবতরণ করে। হেলিকপ্টারে সেখানে উপস্থিত হন জিওসি মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান। তিনি সরাসরি মহড়া পরিদর্শন ও অংশগ্রহণ করেন।
এসময় আধুনিক কৌশলে জরুরি পরিস্থিতি মোকাবিলা, দ্রæত প্রতিক্রিয়া, নিরাপত্তা বলয় গঠন এবং ভোটকেন্দ্রের আশপাশে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের বিভিন্ন কৌশল অনুশীলন করা হয়।
এতে সেনাবাহিনীর সদস্যদের দক্ষতা ও প্রস্তুতি প্রদর্শন করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, নির্বাচনের সময় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সেনাবাহিনী সর্বোচ্চ প্রস্তুতি সম্পন্ন করেছে। এ ধরনের মহড়া অনুশীলন সাধারণ মানুষের মাঝে আস্থা বৃদ্ধি এবং নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।