মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন

ডিজিটাল দক্ষতাসম্পন্ন জনগোষ্ঠী গড়ে তোলা অপরিহার্য : টেলিযোগাযোগ মন্ত্রী

অনলাইন ডেস্ক :
বুধবার, ১২ অক্টোবর, ২০২২, ৭:০৬ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন তথ্য প্রযুক্তি ডেস্ক : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, দেশের প্রতিটি জনপদে ডিজিটাল দক্ষতাসম্পন্ন জনগোষ্ঠী গড়ে তোলা অপরিহার্য। তিনি বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির ধারাবাহিকতায় মানুষের জীবন ধারায় রূপান্তর ঘটছে। ডিজিটাল দক্ষতার সুযোগ কাজে লাগিয়ে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা দুর্গম পাহাড় কিংবা বিস্তীর্ণ হাওরে বসেও ডিজিটাল কাজ করে হাজার হাজার ডলার আয় করছে।’ আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় ডিজিটাল দক্ষতাসম্পন্ন জনসম্পদ গড়ে তুলতে মন্ত্রী সরকারের পাশাপাশি সামাজিক-সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবক সংগঠনকে এগিয়ে আসার আহ্বান জানান।

বুধবার (১২ অক্টোবর) ঢাকায় ময়মনসিংহ বিভাগ সমিতি ঢাকা আয়োজিত ‘ময়মনসিংহ বিভাগ বাস্তবায়ন: বর্তমান অবস্থা ও করণীয়’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ময়মনসিংহ বিভাগ সমিতি ঢাকার সভাপতি ম. হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান, সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান, তথ্য কমিশনার সুরাইয়া আক্তার, ময়মনসিংহ বিভাগ সমিতির সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ আশরাফুল হক জর্জ প্রমুখ বক্তৃতা করেন।

সাবেক সিনিয়র সচিব মো. আবদুস সামাদ অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

টেলিযোগাযোগ মন্ত্রী ময়মনসিংহ বিভাগকে কৃষিপ্রধান অঞ্চল উল্লেখ করে বলেন, ‘দালানকোঠা রাস্তাঘাটসহ বিভিন্ন অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনার পাশাপাশি ময়মনসিংহ বিভাগকে ডিজিটাল বিভাগ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমাদের সম্মিলিত উদ্যোগে কাজ করতে হবে।’

মন্ত্রী দৃষ্টান্ত তুলে ধরে বলেন, ‘মধুপুরের গড়ে ডিজিটাল সংযোগের সুযোগ কাজে লাগিয়ে শতশত তরুণ-তরুণী আউট সোর্সিং করে হাজার হাজার ডলার উপার্জন করছে। প্রত্যন্ত হাওরের সুনামগঞ্জের ধর্মপাশার আহমেদ নগরে সফটওয়্যার ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে।’ মন্ত্রী আরও বলেন, ‘২০০৯ সালের পর ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়নের ধারাবাহিকতায় বাংলাদেশ উন্নয়নের প্রতিটি সূচকে বিস্ময়কর অগ্রগতি অর্জন করেছে।’ ময়মনসিংহকে কৃষিপ্রধান অঞ্চল থেকে বেরিয়ে ডিজিটাল প্রযুক্তি দক্ষতাসম্পন্ন অঞ্চল হিসেবে গড়ে তোলার পাশাপাশি কৃষিতে ডিজিটাল প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে অভাবনীয় পরিবর্তনের সূচনা করতে হবে বলে মন্ত্রী উল্লেখ করেন।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর