মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনামঃ
১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন

ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির আওতায় ক্যাশলেস সোসাইটি আমাদের লক্ষ্য : টেলিযোগাযোগ মন্ত্রী

অনলাইন ডেস্ক :
শনিবার, ১৯ নভেম্বর, ২০২২, ৬:২২ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন তথ্য প্রযুক্তি ডেস্ক : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ক্যাশলেস সোসাইটি আমাদের লক্ষ্য। ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির ধারাবাহিকতায় মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে সুপারশপ থেকে শুরু করে সবজি বিক্রেতাকেও পেমেন্ট করা সম্ভব।
তিনি দেশের প্রতিটি মানুষকে ডিজিটাল আর্থিক সেবার আওতায় আনার মাধ্যমে জনগণের জীবনমান আরো সহজতর করতে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান এবং ব্যাংকসহ সংশ্লিষ্ট সকলকে সমন্বিত উদ্যোগে কাজ করার আহ্বান জানান।
মোস্তাফা জব্বার বৃহস্পতিবার ঢাকায় হোটেল র‌্যাডিসনে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড থেকে ‘নগদ’ এবং ‘নগদ ইসলামিক’ অ্যাকাউন্টে অর্থযোগ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহবান জানান।
মন্ত্রী নগদ ও ইসলামী ব্যাংকের মধ্যে এডমানি কর্মসূচিকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য উদ্যোগ বলে উল্লেখ করেন। তিনি বলেন, কয়েক দশক আগেও কৃষিভিত্তিক অর্থনীতির এই দেশটিতে শিক্ষার হার ছিল খুবই সামান্য, আধুনিক জীবন যাপন ছিল অকল্পনীয়। উদ্ভাবন কী? মানুষ জানত না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টিসম্পন্ন ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি পৃথিবীকে চমকে দিয়েছে। করোনাকালে ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি না থাকলে জনগণের জীবনমান কী হতো তা কল্পনাও করা যেত না।
অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ সচিব মো: খলিলুর রহমান, ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল মওলা, ডাক অধিদপ্তরের মহাপরিচালক মো: হারুন উর রশীদ, ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক মনিম হাসান, নগদ এর ব্যবস্থাপনা পরিচালক তানভির মিশুক প্রমুখ বক্তৃতা করেন।
ঢাকা প্রতিদিন/এআর

 


এই বিভাগের আরো খবর