মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু

ডিজিটাল স্কুল সোসাইটির শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক :
বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১, ৭:২১ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক: ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, আজকের শিশুরাই আগামী দিনে তথ্যপ্রযুক্তি নির্ভর শিক্ষা বিনির্মাণে মূখ্য ভূমিকা পালন করবে। তাদের হাত ধরেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা পূর্ণতা পাবে। আর শিশুদের ডিজিটাল শিক্ষায় পারদর্শী করে তুলতে শিক্ষকদের তথ্যপ্রযুক্তিতে পারদর্শী হতে হবে, তা না হলে কর্মক্ষেত্রে তাঁরা পিছিয়ে পড়বে। তাই ডিজিটাল কনটেন্ট ব্যবহারের মাধ্যমে শ্রেণিকক্ষে পাঠদানে দক্ষ এবং অভিজ্ঞ হতে শিক্ষকদের প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। সম্প্রতি রাজধানীর মিরপুর ইংলিশ ভার্সন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ ডিজিটাল স্কুল সোসাইটি (বিডিএসএস) আয়োজিত এক ভার্চুয়ালি শিক্ষক প্রশিক্ষণ কর্মশালায় অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিডিএসএস চেয়ারম্যান ও মিরপুর ইংলিশ ভার্সন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইয়াহিয়া খান রিজনের সভাপতিত্বে বিজয় ডিজিটালের সিইও জেসমিন জুই প্রশিক্ষক হিসেবে কর্মশালা পরিচালনা করেন। বিশেষ অতিথি হিসেবে মিরপুর থানা (মাধ্যমিক) শিক্ষা অফিসার আবদুল কাদের ফকির বক্তৃতা করেন। এছাড়া কর্মশালায় মিরপুর ইংলিশ ভার্সন স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি এমেলি খাতুন, আল ফালাহ একাডেমীর অধ্যক্ষ মোয়াজ্জেম মিয়া, বিজয় ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক মো. হাসান, দি রয়েল স্কুলের প্রধান শিক্ষক একেএম নূর আলম, কিডস এক্সপ্রেস ইন্টা: স্কুলের প্রধান শিক্ষক ফেরদৌসি আক্তার, সদস্য ফাতিমা খন্দকারসহ বৃহত্তর মিরপুর এলাকার প্রায় ৫০টি স্কুলের শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন।
দেশে ডিজিটাল প্রযুক্তি বিকাশের অগ্রদূত ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার শিক্ষক প্রশিক্ষণ কর্মশালায় বলেন, দুর্গম প্রত্যন্ত অঞ্চলে যেখানে সভ্যতা পৌঁছে না সেখানে শিক্ষার ডিজিটালাইজড শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় দ্বীপ, চর ও হাওর অঞ্চলসহ দেশের প্রতিটি অঞ্চলে ডিজিটাল কানেক্টিভিটি পৌঁছে দিতে আমরা কাজ করছি। সামাজিক দায়বদ্ধতা তহবিলের অর্থে আমরা ইতোমধ্যে দূর্গম প্রত্যন্ত অঞ্চলের ৬শত ৫০টি প্রাথমিক বিদ্যালয়ের ডিজিটাল শিক্ষার কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করছি। এরই মধ্য দিয়ে দেশে ডিজিটাল শিক্ষা বিস্তারের দৃষ্টান্ত স্থাপিত হতে চলেছে বলে মন্ত্রী উল্লেখ করেন। শিক্ষার ডিজিটাল রূপান্তরের পথপ্রদর্শক মোস্তাফা জব্বার শিক্ষক অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে মেধাবি জাতি বিনির্মাণে প্রাথমিক শিক্ষার ডিজিটাল রূপান্তরের চলমান কর্মসূচি সফল করতে সম্মিলিত উদ্যোগে কাজ করে যাওয়ার আহবান জানান।


এই বিভাগের আরো খবর