মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু

ডেঙ্গুতে ১৮৫২ হাসপাতালে ভর্তি, ১২ মৃত্যু, সাতজনই ঢাকার বাইরের

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩, ৮:২৪ অপরাহ্ন

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকার বাইরে মারা গেছেন ৭ জন এবং ঢাকায় ৫ জন। এই নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ২৮৪ জনে।
মঙ্গলবার (২৪ অক্টোবর) নতুন করে আক্রান্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৫২ জন। আগের দিন সোমবার ডেঙ্গুতে  ১৭ জনের মৃত্যু এবং হাসপাতালে ভর্তি হয়েছিলেন ২ হাজার ১৪ জন।
এছাড়া চলতি মাসের ২৪ দিনে ডেঙ্গুতে প্রাণ গেছে ২৯৫ জনের। অর্থাৎ প্রতিদিন গড়ে ১২ জনের মৃত্যু হচ্ছে। আর একই সময়ে  আক্রান্ত হয়েছেন ৫৫ হাজার ৫০৬ জন। যার গড় সংখ্যা ২ হাজার ৩১২ জনের ওপরে। এই নিয়ে চলতি বছরে মোট আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫৮ হাজার ৯১২ জনের। তাদের মধ্যে ঢাকা সিটিতে ৯৬ হাজার ৪১১ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ৬২ হাজার ৫০১ জন ।
মঙ্গলবার ( ২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে বলায় হয়, দেশে বর্তমানে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৭ হাজার ৫৪৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ১০৬ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৪৪০ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। আর গত ২৪ ঘন্টায় ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৪’শ ২৭ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ১ হাজার ৪২৫ জন।
অধিদফতরের তথ্যমতে, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতাল  চলতি বছরে ডেঙ্গু-আক্রান্ত হয়ে মোট ভর্তি হয়েছেন ২ লাখ ৫৮ হাজার ৯১২ জন রোগী। আর এখন পর্যন্ত মোট  হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন ২ লাখ ৫০ হাজার ৮২  জন। আর আক্রান্তদের মধ্যে চলতি বছরের জানুয়ারি মাসে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে  ১০৩৬ জন, জুন ৫ হাজার ৯৫৬, জুলাইয়ে ৪৩ হাজার, ৮৫৪ জন, আগস্টে  ৭১ হাজার ৯৭৬ জন এবং সেপ্টেম্বরে ৭৯ হাজার ৫৯৮ জন  রোগী আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর মধ্যে জানুয়ারি মাসে ছয়জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে দুজন, মে মাসে দুজন  জুনে ৩৪ জন, জুলাইয়ে ২০৪ জন,  আগস্টে ৩৪২ জন, সেপ্টেম্বরে  ৩৯৬ জনের মৃত্যু হয়েছে।


এই বিভাগের আরো খবর