মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু

ডেঙ্গু ভ্যাকসিনের জন্য অপেক্ষা করতে বললেন :স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা প্রতিদিন
সোমবার, ৭ আগস্ট, ২০২৩, ১:০২ অপরাহ্ন

দেশে ডেঙ্গু সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হলেও এখনো ডেঙ্গুর ভ্যাকসিন প্রয়োগের বিষয়ে ভাবা হচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ভ্যাকসিনের জন্য আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে। এটি এখনো ডেভেলপিং পর্যায়ে আছে, পরিপূর্ণভাবে ডেভেলপ হয়নি। আমরা খোঁজ-খবর রাখছি।

সোমবার (৭ আগস্ট) বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, যে সমস্ত দেশ ভ্যাকসিন তৈরি করে, তাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে। যখনই বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোন টিকার অনুমোদন দেবে, আমরা সেই টিকা অবশ্যই আনার চেষ্টা করব। আমরা এখনো সে মানের কোনো ডেঙ্গুর ভ্যাকসিন পাইনি, বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এখন পর্যন্ত কোনোটি কার অনুমোদন দেয়নি।

ঊর্ধ্বগামী ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণ পরিকল্পনা প্রসঙ্গে জানতে চাইলে জাহিদ মালেক বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে আমাদেরকে তো একটা ব্যবস্থা করতেই হবে। আপনারা দেখেছেন করোনায় তো এর চেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছিল। হাসপাতালে অনেক বেশি রোগী ছিল, তারপরও আমরা ভালোভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি। কাজেই ডেঙ্গু যদি আরও বারেও আমরা সেটিকে নিয়ন্ত্রণ করতে পারব।

তিনি বলেন, আশা করি ডেঙ্গু সংক্রমণ খুব শিগগিরই কমে আসবে। এখন বর্ষার মৌসুম বাড়ছে, পাশাপাশি আমরা নিয়মিত স্প্রে করছি। তবে পরিস্থিতি যাই হোক না কেন, আমরা ইনশাল্লাহ নিয়ন্ত্রণ করতে পারব।

হাসপাতালে স্যালাইন সংকটে বেসরকারি ওষুধ কোম্পানিতে নির্ভরতা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের জনস্বাস্থ্য ইনস্টিটিউটে (আইপিএইচ) আগে স্যালাইন-ফ্লুইড তৈরি হতো। কিন্তু সেটি এখন বন্ধ আছে। কারণ, ওই সময়টাতে তৈরির স্থানটি ছিল খুবই জরাজীর্ণ। সেই অবস্থায় যদি সেখানে ফ্লুইড তৈরি হয়, তাহলে উল্টো সেটা মানুষের জন্য ক্ষতিকারক হতো। আমরা সেই কারণেই তখন বন্ধ করে দিয়েছিলাম। এখন সেটাকে আমরা নতুন করে মেশিনপত্র এনে, অবকাঠামোগত কিছু মেরামত করেছে। আমরা সেটাকে আবারও পর্যবেক্ষণ করব এবং ওষুধ প্রশাসন অধিদপ্তর দেখবে। ওষুধ প্রশাসন যদি পরিদর্শন করে অ্যাপ্রুভাল দিয়ে দেয় যে, এখানে এখন মানসম্মত হবে ফ্লুইড স্যালাইন তৈরি করতে পারবে, তাহলে আমরা সেখানে প্রোডাকশনের কাজ শুরু করে দেব।

তিনি আরও বলেন, গোপালগঞ্জে আমাদের নতুন ইডিসিএল প্লান্টে ভ্যাকসিনের একটা ইউনিট আছে, হয়তো এ বছরের শেষ নাগাদ আমরা সেখানে উৎপাদন শুরু করতে পারব। আর যদি উৎপাদন শুরু হয়, তাহলে আর বাইরে থেকে স্যালাইন আনতে হবে না।

মন্ত্রী বলেন, এখন যেহেতু হঠাৎ করে স্যালাইনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে, তাই বাধ্য হয়ে ওষুধ কোম্পানিগুলো থেকে নিচ্ছি। আমাদের অনেক বড় বড় ওষুধ কোম্পানি আছে, তারা আমাদেরকে স্যালাইন সাপ্লাই দিচ্ছে, আমরাও তাদের কাছ থেকে নিতে থাকব। আমাদের যে প্ল্যান আছে, এখানকার ক্যাপাসিটি খুবই কম। তারপরও আমরা ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন পেয়ে গেলে আমরা সেখানে উৎপাদন শুরু করব।


এই বিভাগের আরো খবর