বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

ঢাকা উত্তর সিটির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইনকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত

অনলাইন ডেস্ক :
বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫, ১১:১৩ পূর্বাহ্ন

ঢাকা প্রতিদিন গণমাধ্যম ডেস্ক : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইনকে ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় দ্রুত গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়। এখন হাসপাতালটির জরুরি বিভাগে তিনি চিকিৎসাধীন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত পৌনে নয়টার দিকে গুলশানের ৯০ নম্বর রোডে ডিএনসিসির রাজস্ব বিভাগের পুরোনো কার্যালয়ে দুর্বৃত্তরা এসে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মকবুল হোসাইনসহ ঢাকা উত্তর সিটির আরও তিনজন কর্মকর্তা ৯০ নম্বর রোডে রাজস্ব বিভাগের পুরোনো কার্যালয়ে অস্থায়ীভাবে করা ব্যাডমিন্টন কোর্টে খেলছিলেন। তখন হেলমেট পরা একজন সেখানে গিয়ে মকবুল হোসেনকে ডেকে নেন। ওই লোকটি মকবুল হোসেনের কাঁধে হাত রেখে কথা বলতে বলতে কার্যালয়ের বাইরে রাস্তার দিকে নিয়ে যান। এর কিছুক্ষণ পর মকবুল হোসাইন আহত অবস্থায় সবাইকে ডাকাডাকি করলে অন্যরা গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

ঘটনার বর্ণনা দিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীদুল ইসলাম বলেন, খেলায় তিনি আমার সঙ্গী ছিলেন। সাড়ে আটটার দিকে অপরিচিত একজন তাকে মকবুল ভাই বলে ডেকে কোর্টের বাইরে রাস্তার দিকে নিয়ে যায়। বলে, ৩০ সেকেন্ড কথা আছে। যাওয়ার কিছুক্ষণের মধ্যেই মকবুল দৌড়ে ফেরত আসেন। তখন তার শার্ট ছেঁড়া এবং শরীর রক্তাক্ত ছিল।

হাসপাতালে চিকিৎসার প্রসঙ্গে শাহীদুল ইসলাম বলেন, চিকিৎসকেরা জানিয়েছেন, আপাতত রক্ত বন্ধ করার জন্য ওষুধ ও চিকিৎসা দেয়া হয়েছে। শরীরের কোথাও বড় জখম আছে কি না, রক্তনালি কেটেছে কি না এসব জানতে বুধবার সকালে তার অস্ত্রোপচার করা হবে। তার ডান কাঁধের নিচে, ডান হাতে কনুইয়ের নিচে এবং বুকে তিন জায়গায় ছুরির আঘাত রয়েছে বলেও জানান তিনি।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা উত্তর সিটির সচিব (প্রধান নির্বাহী কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক বলেন, বিষয়টি স্থানীয় সরকার মন্ত্রণালয়কে জানানো হয়েছে। আর ঢাকা উত্তর সিটির অঞ্চল-৩ এর নির্বাহী কর্মকর্তাকে থানায় গিয়ে আইনগত পদক্ষেপ নিতে নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান তিনি।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর