বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হলেন আ. করিম সরকার ফটিকছড়িতে ৪০ বছরের পুরানো সেতু, ঝুঁকি নিয়ে এলাকাবাসীর পারাপার মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি ফটিকছড়ি প্রেসক্লাবে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্টিত কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফটিকছড়িতে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত- ২০ ঝালকাঠিতে ধর্ষণ প্রতিরোধে সচেতনতামূলক বিষয়ক সভা অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা পদকে জেলার শ্রেষ্ঠ গোয়াইনঘাটের ইউএনও রতন কুমার অধিকারী জ্যৈষ্ঠের প্রচন্ড দাবদাহে পাইকগাছায় বেড়েছে তালশাঁসের কদর সরকার প্রতিরক্ষা শিল্পে মেড ইন বাংলাদেশ নীতি গ্রহণ করেছে :নৌবাহিনী প্রধান জৈন্তাপরে ৩দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন অবৈধ চেয়ারম্যান অপসারণের দাবিতে আনোয়ারায় ইসলামী ব্যাংকের সামনে মানববন্ধন নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত

তাড়াশে নিরাপদ সবজি চাষে সফল পাপ্পু সরকার 

সাব্বির মির্জা, (তাড়াশ)
বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ৭:৪৮ অপরাহ্ন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের ওশীন গ্রামের কৃষক পাপ্পু সরকার। বিষমুক্ত (নিরাপদ) সবজি বেগুন, কাঁচা মরিচ চাষ করে সাড়া জাগিয়েছেন তিনি।

পাপ্পু সরকারের পরিবারের সকল খরচ বহন করার একমাত্র উপায় সবজি চাষ। আবহাওয়া অনুকূলে থাকায় এবার মাত্র ৩০ শতাংশ জমিতে বেগুন,কাঁচা মরিচ চাষ করে আশানুরূপ ফলন পেয়েছেন। ৩০ শতাংশ জমিতে ৬০ মন বেগুন, কাঁচা মরিচ উৎপাদনের আশা তার। তবে পাপ্পু সরকার শুধু বেগুন নয়, কাঁচা, ডাটাশাক, লালশাকসহ নানা সবজি উৎপাদন করছেন।

কৃষক পাপ্পু সরকার জানান, সমন্বিত বালাই ব্যবস্থাপনা পদ্ধতিতে নিরাপদ সবজি চাষ করা হয়। যেমন আলোর ফাঁদ, ডালপোতা ফাঁদ, হলুদ পেপার, সাদা পেপার ফাঁদ পাতা হয় সবজি ক্ষেতে। এছাড়া নিমপাতা, বেলপাতা ও মেগনির নির্যাস ব্যবহার করে বিষমুক্ত সবজি চাষ করা হয়। যেখানে কোনো প্রকার রাসায়নিক কোনো কিছু ব্যবহার করা হয় না।

কৃষক পাপ্পু সরকার আরও বলেন, ‘মানুষকে সুস্থ রাখতে বিষমুক্ত সবজি চাষ করেছি। তবে লাভ কম হলেও তাতেই খুশি। এভাবেই যদি নিরাপদ সবজি চাষ করে তাহলে বিষমুক্ত সবজি খেয়ে মানুষ সুস্থ জীবনযাপন করবে এমনটাই প্রত্যাশা এই সফল চাষির।’

২০২২ সালে শাওমি কোম্পানি থেকে চাকরি ছেড়ে বাড়ির পাশে পতিত জমিতে শুরু করেন সবজি চাষ। তিনি এবার ৩০ শতাংশ জমিতে শুরু করেছেন বেগুন,কাঁচা মরিচ চাষ। স্বল্প সময়ে এই বেগুন, কাঁচা মরিচ চাষ করে বেশ লাভবানও হয়েছেন তিনি। দুইদিন পরপর এক মন করে বেগুন, কাঁচা মরিচ তোলা হয় ক্ষেত থেকে। নিরাপদ সবজি বেগুন কাঁচা মরিচ চাহিদা রয়েছে ব্যাপক। কোন প্রকার কীটনাশক ছাড়া বেগুন কাঁচা মরিচ চাষে খরচ বেশি হলেও বিষমুক্ত সবজি বাজারে বিক্রি করতে পেরে খুশি কৃষক পাপ্পু সরকার। চলতি মৌসুমে জমিতে ৬০ হাজার টাকা খরচ করে দুই প্রথম মাসে ৩০ হাজার টাকার বেগুন ও কাঁচা মরিচ করছেন তিনি।

এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা মো আব্দুল্লাহ আল মামুন বলেন, বেগুন কাঁচা মরিচ চাষে অবদান রেখেছে চাষি পাপ্পু সরকার । তবে সরাসরি বাজার করতে পারলে ন্যায্যমূল্যের পাশাপাশি আরও চাষিরা আগ্রহী হবে বলে জানান এই কর্মকর্তা।


এই বিভাগের আরো খবর