বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনামঃ
সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট রাজাপুরে চাঁদা দাবির অভিযোগে যুবক’কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ নবনিযুক্ত এএসপির সাথে আনোয়ারা কৃষক দলের সাক্ষাৎ প্রধানমন্ত্রী তাঁর বাবার দেখানো পথেই হাঁটছেন: এমপি রফিকুল ইসলাম বাচ্চু

তালায় দূর্গা পূজা উদযাপনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১০:২২ অপরাহ্ন

তালায় আসন্ন শারদীয় দূর্গাপূজা পূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিতকরণে করণীয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে তালা শিল্পকলা একাডেমি হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপা রাণী সরকার।

সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান, তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাইন উদ্দীন, পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুর রহমান,সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আলহাজ¦ ডাঃ মাহমুদুল হক, পূজা উদযাপন কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, জালালপুর ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা এম. মফিদুল হক লিটু, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান জামায়াতে নেতা অধ্যাপক গোলাম ফারুক,ধানদিয়া ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা জাহাঙ্গীর আলম তালা সদর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নারায়ন মজুমদার, খলিশখালী ইউপি চেয়ারম্যান অধ্যাপক সাবীর হোসেন, খেশরা ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম লাল্টু, উপজেলা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি বাবু অমল দত্ত,সাধারণ সম্পাদক সরজিৎ দত্ত প্রমুখ। সভায় ১২ টি ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি ও সম্পাদকবৃন্দ স্থানীয় সমস্যাবলি তুলে ধরে সমাধানের প্রস্তাবনা দেন।

অনুষ্ঠানে জানানো হয়, আসন্ন শারদীয় দূর্গাপূজা উৎসবকে সফল ও উৎসবমুখর করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানানোর পাশাপাশি প্রতিটি মন্দিরে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা রাখা,পূজাস্থলে পর্যাপ্ত নিরাপত্তা জোরদার করা, বিদ্যুতের বিকল্প জেনারেটর ব্যবস্থা রাখা, নিজস্ব স্বেচ্ছাসেবক রাখাসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যেসকল পূজা মন্ডপ পানিতে প্লাবিত হয়ে আছে সেসকল পূজা মন্ডপ গুলো সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানগনকে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা জন্য নির্দেশ প্রদান করা হয়। এছাড়া তালা উপজেলার ১৯৬টি পূজামণ্ডপের অনুকূলে সরকারিভাবে ৫০০ কেজি করে মোট ৯৮ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে তা অবহিত করা হয়।


এই বিভাগের আরো খবর