বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

তেল পাচার রোধে সুনামগঞ্জ সীমান্তে বিজিবির ‘রেড অ্যালার্ট’

সুনামগঞ্জ প্রতিনিধি
শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৭:৫৭ অপরাহ্ন

সাম্প্রতিক বৈশ্বিক অস্থিরতা এবং ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যের ব্যাপক ওঠানামাকে কেন্দ্র করে দেশের সীমান্ত পথে তেল পাচারের ঝুঁকি বেড়েছে। এই সুযোগে এক শ্রেণির অসাধু পাচারকারী চক্র অধিক মুনাফার আশায় অবৈধভাবে তেল পাচারের চেষ্টা চালাচ্ছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এবং কৃত্রিম সংকট রোধে সুনামগঞ্জ সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থান গ্রহণ করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)।

​শুক্রবার (০৬ মার্চ) সকাল থেকেই সুনামগঞ্জ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নজরদারি কয়েক গুণ বাড়ানো হয়েছে। বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী কৌশলগত পয়েন্টগুলোতে নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত চেকপোস্ট বসানো হয়েছে। বিশেষ করে সন্দেহভাজন পরিবহনগুলোতে নিবিড় তল্লাশি চালানো হচ্ছে যাতে কোনোভাবেই জ্বালানি তেল দেশের বাইরে পাচার হতে না পারে।

​সুনামগঞ্জ ব্যাটালিয়নের আওতাধীন তিনটি গুরুত্বপূর্ণ এলসি (LC) পয়েন্টে বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে। বিজিবি জানায়, বাংলাদেশগামী পাথর ও কয়লা বোঝাই বড় ট্রাক এবং ডাম্পারগুলো পণ্য খালাস করে পুনরায় পার্শ্ববর্তী দেশে ফিরে যাওয়ার সময় অবৈধভাবে তেল পাচারের চেষ্টা করতে পারে। এই সম্ভাবনা মাথায় রেখে প্রতিটি খালি ট্রাক ও ডাম্পার সীমান্ত অতিক্রমের আগে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করা হচ্ছে।

​এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল এ কে এম জাকারিয়া কাদির বলেন”আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের অস্থিরতার সুযোগ নিয়ে অসাধু চক্র যাতে কোনোভাবেই দেশে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে এবং অবৈধভাবে তেল পাচার করতে না পারে, সেজন্য আমরা সীমান্তে সর্বোচ্চ গোয়েন্দা নজরদারি ও সতর্ক অবস্থানে রয়েছি।”

​তিনি আরও যোগ করেন যে, যেসব রুট দিয়ে পাচারের আশঙ্কা বেশি, সেখানে স্থায়ী ও অস্থায়ী চেকপোস্টের মাধ্যমে বিজিবির তৎপরতা চব্বিশ ঘণ্টা অব্যাহত রাখা হয়েছে। দেশের সম্পদ রক্ষায় বিজিবি কোনো প্রকার আপস করবে না।

​বিজিবির এই তড়িৎ ও কঠোর পদক্ষেপের ফলে সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরেছে। সচেতন মহল মনে করছেন, সীমান্তে বিজিবির এই কঠোর অবস্থান অব্যাহত থাকলে জ্বালানি তেলের অপচয় ও পাচার রোধ করা সম্ভব হবে, যা জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।


এই বিভাগের আরো খবর