‘নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকালে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে রাশেদুল ইসলাম কনফারেন্স হলরুমে গিয়ে শেষ হয়।
পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা সুলতানার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম রুমা,উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান জাহিদা ইয়াসমিন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজা আকন্দ প্রমুখ।