মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু

দাম বেড়ে সেপ্টেম্বরে আসছে আইফোন ১৩

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১, ৭:৩৬ পূর্বাহ্ন

ডেস্ক রিপোর্ট : অ্যাপলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্ধু আইফোন ১৩ আগামী দুই সপ্তাহের মধ্যে বাজারে আসছে। দেখতে অনেকটা আগের মডেলের মতোই হবে। তবে আইফোন ১৩ উৎপাদনে ব্যয় বেশি হওয়ায় মূল্যও বাড়ানো হয়েছে।

ফোর্বসের প্রতিবেদনে আরও জানা গেছে, আইফোন ১৩ এর লো লাইট পারফর্মেন্সে নিজেকে ছাড়িয়ে যাচ্ছে অ্যাপল। উন্নত ইমেজ স্টেবেলাইজেশনের কারণে এতে উঠবে আরও শার্প ছবি। ভিডিওতেও থাকছে পোর্ট্রেইট মোড। এছাড়াও থাকবে নতুন একটি ডায়াগোনাল লেন্স লেআউট। তবে আগের মতোই টেলিফটো লেন্স থাকছে শুধু প্রো এবং প্রো ম্যাক্স মডেলের সঙ্গে।

ব্যবহারকারীদের বহুদিনের দাবি পূরণে অ্যাপল আরও আনছে দ্রুতগতির এ ১৫ চিপ, ছোট নচ, এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্যামেরা সেটাপ। এবারও আইফোন ১২-এর মতো চারটি মডেলের লাইনআপে আসছে আইফোন ১৩।

 

নতুন আইফোনের এই চারটি মডেল হলো আইফোন ১৩, আইফোন ১৩ প্রো, আইফোন ১৩ প্রো ম্যাক্স এবং আইফোন ১৩ মিনি। এর মধ্যে আইফোন ১৩ প্রো-তে ১ টেরাবাইট মেমোরি থাকার সম্ভাবনা আছে। এছাড়াও সর্বোচ্চ ১২০ মেগাহার্টজ পর্যন্ত স্ক্রিনের রিফ্রেশ রেট থাকতে পারে।

আইফোনের নতুন চারটি মডেলের চারটি ব্যাটারি বাড়ানো হবে বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, আইফোন ১৩ মিনিতে ৭ শতাংশ, আইফোন ১৩-তে ৯ শতাংশ, আইফোন ১৩ প্রো-তে ৯ শতাংশ, এবং আইফোন ১৩ প্রো ম্যাক্স এ ১৫ শতাংশ বাড়ানো হতে পারে বলে জানিয়েছে নির্ভরযোগ্য ইউটিউব চ্যানেল অ্যাপল এক্সপ্লেইনড।

ম্যাগসেফ চার্জিংয়ের ক্ষেত্রেও আসছে পরিবর্তন। নতুন আইফোন ম্যাগসেফ চার্জিংয়ের ক্ষমতা আরও বৃদ্ধি পেয়েছে। ম্যাগসেফ ওয়ালেটের সঙ্গে ব্যবহারেও পাওয়া যাবে বাড়তি সুবিধা।

প্রোরেজ মোডে এবার ভিডিও করার সুযোগ থাকছে আইফোন ১৩ প্রো এবং প্রো ম্যাক্স মডেলগুলোতে। এর ফলে মোবাইলে ধারণ করা ভিডিওতেও ‘র’ ফাইল ব্যবহারের সুযোগ আসায় ভিডিও সম্পাদনায় আসবে বৈপ্লবিক পরিবর্তন।

১২-এর মতই প্রো এবং প্রো ম্যাক্স মডেলগুলোতে থাকছে টেলিফটো লেন্সে থাকছে ২.৫এক্স অপটিকাল জুম, ১২এক্স ডিজিটাল জুম। এছাড়াও আইফোন ১৩ প্রো এবং প্রো ম্যাক্স-এ থাকছে প্রোমোশন ডিসপ্লে, যা স্ক্রিনের রিফ্রেশরেটকে দ্বিগুণ অর্থাৎ ৬০ হার্জ থেকে ১২০ হার্জ করে দেবে। ১২০ হার্জের ডিসপ্লে অ্যানিমেশন স্ক্রলিংয়ের অভিজ্ঞতাকে আরও অনেক গতিশীল করবে।


এই বিভাগের আরো খবর