বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে ডিইউজের নেতাদের দাবি, ঈদের আগে বেতন ও বোনাস পরিশোধ করতে হবে

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ১৭ মার্চ, ২০২৪, ৮:৩১ অপরাহ্ন

ঈদের আগে বেতন-বোনাস পরিশোধের দাবি জানিয়েছেন ডিইউজের নবনির্বাচিত নেতারা। আজ রোববার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে দায়িত্ব হস্তান্তরের পর এক যৌথসভায় এ দাবি জানানো হয়।

সংগঠনের নবনির্বাচিত প্রথম বছরের সভাপতি সোহেল হায়দার চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকতার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় নেতারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সংসার চালাতে হিমশিম খাচ্ছে সাংবাদিক সমাজ। এমতাবস্থায় অনেক পত্রিকা ও টেলিভিশনে সময়মতো বেতন না দেওয়ায় দুর্বিষহ হয়ে উঠেছে তাদের জীবন। এরই মধ্যে মুসলিম উম্মাহর সর্বোচ্চ ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর আসন্ন । এই উৎসবকে উদযাপন করতে সকল প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিকসহ সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া বেতন ও চলতি মাসের বেতনসহ ঈদ বোনাস আগামী ৩০ মার্চের মধ্যে প্রদানের অনুরোধ জানান নবনির্বাচিত নেতারা।

এর আগে বিদায়ী কমিটি নবনির্বাচিতদের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএফইউজে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি সাজ্জাদ আলম খান তপু, সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ। এ ছাড়াও উপস্থিত ছিলেন ডিইউজের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান চৌধুরী, বিএফইউজের কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, জাতীয় প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী, বাংলাদেশ সম্পাদক ফোরামের সভাপতি রফিকুল ইসলাম রতন, ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মফিজুর রহমান খান বাবু, বাচসাসের সভাপতি রাজু আলীম, সাধারণ সম্পাদক রিমন মাহফুজ, সাবেক সহসভাপতি খন্দকার মোজাম্মেল হক।
দ্বিতীয় অধিবেশনে বক্তব্য রাখেন নবনির্বাচিতদের মধ্যে সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম মিঠু, সহ সভাপতি ইব্রাহীম খলিল খোকন, যুগ্ম সম্পাদক মো. শাহজাহান মিঞা, কোষাধ্যক্ষ সোহেলী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গোলাম মুজতবা ধ্রুব, আইনবিষয়ক সম্পাদক আসাদুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ মামুন শেখ, দপ্তর সম্পাদক জান্নাতুল ফেরদৌস চৌধুরী, কল্যাণ সম্পাদক শাহজাহান স্বপন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দুলাল খান, নারীবিষয়ক সম্পাদক সুমি খান, নির্বাহী পরিষদ সদস্য নাসরিন বেগম গীতি (নাসরিন গীতি), এ এম শাহজাহান মিয়া, আনোয়ার সাদাত সবুজ, সাজেদা হক, আহমেদ মুশফিকা নাজনীন, রারজানা সুলতানা, অনজন রহমান, আরটিভির ইউনিট চিফ শাইখুল ইসলাম উজ্জল।

এর আগে সর্বকালের সর্বশেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।


এই বিভাগের আরো খবর