মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে অবস্থিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল আজহার লতিফিয়া সিদ্দিকীয়া মডেল মাদ্রাসার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে কুইজ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী মাঈনুদ্দিন সাহেব, প্রতিষ্ঠাতা ও পরিচালক অত্র মাদ্রাসা। সঞ্চালনায় ছিলেন মাওলানা মোঃ ওলিউর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা আব্দুল জলিল সাহেব, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুকিমপুর ফাজিল মাদ্রাসা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সমকাল পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি, কবি ও সাহিত্যিক নুরুল ইসলাম, দ্যা স্কলার্স জোনের প্রতিষ্ঠাতা ও শিক্ষক মোঃ অলিউর রহমান (অলি), মাওলানা শুয়াইবুর রহমান, সুপার (অত্র মাদ্রাসা), সৈয়দ জাফর (কল্লোল) সহ-সুপার (অত্র মাদ্রাসা), মোঃ রবিউল ইসলাম সোহেল, ইংরেজি শিক্ষক (অত্র মাদ্রাসা), শেরপুর আবাসিক জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ নুরুল ইসলাম (আপন), গণমাধ্যমকর্মী মোঃ এহিয়া আহমদ, এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ ﷺ সমগ্র মানবজাতির জন্য রহমতস্বরূপ। তাঁর জীবনাদর্শ, সততা, ত্যাগ ও দাওয়াতের শিক্ষা গ্রহণ করলে সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা সম্ভব। শিক্ষার্থীদের মাঝে ইসলামী জ্ঞান ও নৈতিকতা ছড়িয়ে দিতে এ ধরনের প্রতিযোগিতা বিশেষ ভূমিকা রাখে।
কুইজ প্রতিযোগিতার বিষয়বস্তু
রাসূলুল্লাহ ﷺ–এর জীবনীভিত্তিক ৮টি পর্বে প্রতিযোগিতার প্রশ্ন করা হয়। সেগুলো হলোঃ
• জাহেলিয়াত যুগ ও নবীজীর জন্ম – আরবের প্রেক্ষাপট, বংশ পরিচয়, জন্ম ও শৈশব।
• যৌবন ও সততার পরিচয় – হিজরতের পূর্বের জীবন, ব্যবসা, খাদিজা (রাঃ)-এর সঙ্গে বিবাহ।
• ওহি লাভ ও দাওয়াতের সূচনা – প্রথম ওহি, গোপন ও প্রকাশ্য দাওয়াত, কুরাইশদের প্রতিক্রিয়া।
• তায়েফ, ইসরাআ ও মেরাজ – কষ্টের বছর, তায়েফ সফর, মিরাজের ঘটনা।
• মদিনায় হিজরত ও ইসলামী রাষ্ট্র গঠন – আনসার-মুহাজির ভাইচারা, মসজিদে নববী, সংবিধান।
• বদর, উহুদ, খন্দকের যুদ্ধ – প্রধান যুদ্ধসমূহের পটভূমি, ফলাফল ও শিক্ষা।
• হুদায়বিয়ার সন্ধি ও মক্কা বিজয় – ইসলাম বিস্তারের কৌশল, দয়া ও ক্ষমার দৃশ্য।
• বিদায় হজ্জ ও ইন্তেকাল – শেষ ভাষণ, শিক্ষা ও রাসূল ﷺ–এর ইন্তেকালের প্রভাব।
পুরস্কার বিতরণ
কুইজ প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ১ম স্থান, মোঃ ঝুমন আহমদ, নুরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা। ২য় স্থান, ইয়ামিন আহমেদ চৌধুরী, পিটুয়া দারুসসুন্নাহ আলিম মাদ্রাসা। ৩য় স্থান, ফারদিন খান সাইফ লতিফিয়া হিফজুল কুরআন। ৪র্থ স্থান, আকলিমা সিদ্দিকা শিমু, আল আরাফাহ কেজি এন্ড হাই স্কুল। ৫ম স্থান, আয়েশা সিদ্দিকা, আল আরাফাহ কেজি এন্ড হাই স্কুল লতিফিয়া হিফজুল কুরআন মাদ্রাসা। ৬ষ্ট স্থান, মোঃ আরিফ হাসান লতিফিয়া হিফজুল কুরআন মাদ্রাসা। ৭ম স্থান, তানজিম আহমদ নাইফ, পিটুয়া দারুস সুন্নাহ আলিম মাদ্রাসা। ৮ম স্থান, মোঃ আরমান আহমদ, বনগাঁও হাফিজিয়া মাদ্রাসা। ৯ম স্থান, মোঃ দিলোয়ার হুসেন, নুরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা। ১০ম স্থান, মোঃ সায়েম আহমদ, লতিফিয়া হিফজুল কুরআন মাদ্রাসা। ১১ম স্থান, নুসরাত জাহান নাইমা, মুকিমপুর রা: ফাজিল মাদ্রাসা। ১২ম স্থান, মাহিবুর রহমান লায়েক, শাহ সদর উদ্দিন কুরেশি হাফিযিয়া মাদ্রাসা। ১৩ম স্থান, তামিম ইকবাল সবুজ, লতিফিয়া হিফজুল কুরআন মাদ্রাসা। সেরাদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি ও শিক্ষকবৃন্দ। পরিশেষে মিলাদ ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।