সোমবার, ০১ জুন ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
নগরকান্দার এম এন একাডেমী এসএসসি ২০১৯ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত মুক্তাগাছা বাইপাস সড়কের কাজ শেষ হতে ফের বিলম্ব, দুর্ভোগে যাত্রী ও এলাকাবাসী ঠাকুরগাঁওয়ে হিট স্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু বিএনপি শুধু প্রতিশ্রুতি দেয় না, তা বাস্তবায়নে বিশ্বাস করে: ড. জিয়াউদ্দিন হায়দার গাজীপুর বিশেষ চেকপোস্ট, মোটরসাইকেলে কড়াকড়ি নজরদারি মুন্সীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে মুন্সীগঞ্জে বিএনপি কার্যালয় ও বসতঘর ভাঙচুর বৈশ্বিক কারণে বাধ্য হয়ে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে ইউনেস্কোর ‘ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার’ কর্মসূচিতে যুক্ত হচ্ছে হালদা ও মারজাত বাঁওড় ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত, বাসে অগ্নিসংযোগ কাউখালীতে মটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত ঈদের আনন্দে দর্শনার্থীদের ঢল: কঁচা নদীর তীর ও বেকুটিয়া সেতু এলাকায় উৎসবের আমেজ মুন্সীগঞ্জে বাবা-ছেলে মিলে বৃদ্ধকে হত্যার অভিযোগ, আটক-২ আনোয়ারায় বর্বোরোচিত গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ‎সালথায় বাণিজ্যিকভাবে আনারস চাষ করে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন মিলন ফকির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে রাজাপুরে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত বিদ্যুৎ খাতের চলমান কাজ শেষ হলে পাইকগাছা-কয়রায় উন্নতি আসবে: এমপি আবুল কালাম আজাদ আল্লামা সাঈদীর কবর জিয়ারত করলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম আইনজীবী মোহাম্মদ জসিম উদ্দিন সরকারকে সংবর্ধনা, মধুমাস জ্যৈষ্ঠ উদযাপন শহীদ নুরুল মোস্তফা ও শহীদ নুরুল আমিনের কবর জিয়ারত করলেন এনসিপি নেতা শফিকুল ইসলাম কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সরোয়ার আলমগীর এমপি সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর মোটরসাইকেল চুরি

দেশের চাহিদা মেটাতে চাল, ডাল ও চিনি সংগ্রহ করবে সরকার

অনলাইন ডেস্ক :
বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫, ১:৪১ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন প্রতিবেদক : দেশের চাহিদা মেটাতে এবং বাজার স্থিতিশীল করতে সরকার মঙ্গলবার চাল, ডাল ও চিনি সংগ্রহের জন্য পৃথক প্রস্তাব অনুমোদন দিয়েছে।

বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির (এসিসিজিপি) ৫ম সভায় এই অনুমোদন দেয়া হয়।

অর্থ উপদেষ্টা বলেন, চাল, চিনি ও ডালের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্থিতিশীল রাখার লক্ষ্যে কমিটি প্রস্তাবগুলো অনুমোদন করেছে।

তিনি আরো বলেন, ‘আমরা রমজান মাসে বাজারে সরবরাহ সুষ্ঠুভাবে নিশ্চিত করার চেষ্টা করব, এমনকি আসন্ন রমজানের শেষ পর্যন্ত। সরবরাহের পাশাপাশি কঠোর নজরদারিও থাকবে।’

খাদ্য মন্ত্রণালয়ের একটি প্রস্তাবের প্রেক্ষিতে খাদ্য কর্তৃপক্ষ ভিয়েতনামের ভিয়েতনাম সাউদার্ন ফুড কর্পোরেশন (ভিনাফুড ১১) থেকে জি২জি পর্যায়ে ৫৭৮ কোটি ৫৮ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে ১ লাখ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করবে। যার প্রতি মেট্রিক টন চালের দাম পড়বে ৪৭৪ দশমিক ২৫ মার্কিন ডলার।

বাণিজ্য মন্ত্রণালয়ের অপর একটি প্রস্তাবের প্রেক্ষিতে রাষ্ট্রায়ত্ত ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ (টিসিবি) স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতি’র (ওটিএম) অধীনে সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে ১১৫ কোটি ৪২ লাখ টাকায় ১০ হাজার মেট্রিক টন চিনি সংগ্রহ করবে। যার প্রতি কেজি চিনির দাম পড়বে ১১৫ দশমিক ৪২ টাকা।

বাণিজ্য মন্ত্রণালয়ের আরেকটি প্রস্তাবের ভিত্তিতে রাষ্ট্রায়ত্ত টিসিবি স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতি’র (ওটিএম) অধীনে শেখ অ্যাগ্রো ফুড ইন্ডাস্ট্রিজ থেকে ৯৮ কোটি ৪৫ লাখ টাকায় ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল সংগ্রহ করবে। যার প্রতি কেজি মসুর ডালের দাম পড়বে ৯৮ দশমিক ৪৫ টাকা।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর