সোমবার, ০১ জুন ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
নগরকান্দার এম এন একাডেমী এসএসসি ২০১৯ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত মুক্তাগাছা বাইপাস সড়কের কাজ শেষ হতে ফের বিলম্ব, দুর্ভোগে যাত্রী ও এলাকাবাসী ঠাকুরগাঁওয়ে হিট স্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু বিএনপি শুধু প্রতিশ্রুতি দেয় না, তা বাস্তবায়নে বিশ্বাস করে: ড. জিয়াউদ্দিন হায়দার গাজীপুর বিশেষ চেকপোস্ট, মোটরসাইকেলে কড়াকড়ি নজরদারি মুন্সীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে মুন্সীগঞ্জে বিএনপি কার্যালয় ও বসতঘর ভাঙচুর বৈশ্বিক কারণে বাধ্য হয়ে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে ইউনেস্কোর ‘ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার’ কর্মসূচিতে যুক্ত হচ্ছে হালদা ও মারজাত বাঁওড় ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত, বাসে অগ্নিসংযোগ কাউখালীতে মটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত ঈদের আনন্দে দর্শনার্থীদের ঢল: কঁচা নদীর তীর ও বেকুটিয়া সেতু এলাকায় উৎসবের আমেজ মুন্সীগঞ্জে বাবা-ছেলে মিলে বৃদ্ধকে হত্যার অভিযোগ, আটক-২ আনোয়ারায় বর্বোরোচিত গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ‎সালথায় বাণিজ্যিকভাবে আনারস চাষ করে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন মিলন ফকির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে রাজাপুরে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত বিদ্যুৎ খাতের চলমান কাজ শেষ হলে পাইকগাছা-কয়রায় উন্নতি আসবে: এমপি আবুল কালাম আজাদ আল্লামা সাঈদীর কবর জিয়ারত করলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম আইনজীবী মোহাম্মদ জসিম উদ্দিন সরকারকে সংবর্ধনা, মধুমাস জ্যৈষ্ঠ উদযাপন শহীদ নুরুল মোস্তফা ও শহীদ নুরুল আমিনের কবর জিয়ারত করলেন এনসিপি নেতা শফিকুল ইসলাম কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সরোয়ার আলমগীর এমপি সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর মোটরসাইকেল চুরি

দেশের বাজারে সর্বোচ্চ দামে স্বর্ণ

অনলাইন ডেস্ক :
রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:১৭ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন প্রতিবেদক : স্বর্ণের দামে নতুন রেকর্ড হয়েছে। তিনদিন পর দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম। এ দফায় প্রতি ভরিতে সর্বোচ্চ দুই হাজার ৯৯ টাকা বাড়ানো হয়েছে। মূল্যবৃদ্ধির কারণে ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরির দাম এক লাখ ৪৪ হাজার ৮৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। দেশের বাজারে এটিই হবে এখন পর্যন্ত স্বর্ণের সর্বোচ্চ মূল্যমান। রোববার (২ ফেব্রুয়ারি) থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স সমিতি-বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর ঘোষণা দেয়। জুয়েলার্স সমিতি বলছে, স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে। রোববার (২ ফেব্রুয়ারি) থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

এর আগে গত ১৬, ২৩ ও ৩০ জানুয়ারি স্বর্ণের দাম বাড়ানো হয়। তিনদিনের ব্যবধানে এখন আবার দাম বাড়ানো হলো। শনিবার (১ ফেব্রুয়ারি) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এ দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন দাম অনুযায়ী, সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই হাজার ৯৯ টাকা বাড়িয়ে এক লাখ ৪৪ হাজার ৮৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে কখনো স্বর্ণের এত দাম হয়নি। এতদিন ভালোমানের এক ভরি স্বর্ণের সর্বোচ্চ দাম ছিল এক লাখ ৪৩ হাজার ৫২৬ টাকা। গত বছরের ৩১ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত এ দামে স্বর্ণ বিক্রি হয়।

ভালো মনের স্বর্ণের রেকর্ড দাম হওয়ার পাশাপাশি বাড়ানো হয়েছে অন্যান্য স্বর্ণের দামও। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৯৯৪ টাকা বাড়িয়ে এক লাখ ৩৮ হাজার ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৭১৪ টাকা বাড়িয়ে এক লাখ ১৮ হাজার ৫৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে ৯৭ হাজার ৪৭৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে ৩০ জানুয়ারি সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৩৬৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয় এক লাখ ৪২ হাজার ৭৯১ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৩০৭ টাকা বাড়িয়ে এক লাখ ৩৬ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ১০৮ টাকা বাড়িয়ে এক লাখ ১৬ হাজার ৮২৭ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ৯৫৬ টাকা বাড়িয়ে ৯৬ হাজার ১৮ টাকা নির্ধারণ করা হয়।। আজ শনিবার পর্যন্ত এ দামেই স্বর্ণ বিক্রি হয়েছে।

এদিকে, স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম দুই হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম দুই হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম এক হাজার ৫৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর