শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
ঠাকুরগাঁওয়ে জিংক সমৃদ্ধ ধানের ব্যবহার ছড়িয়ে দিতে নীতি নির্ধারণী সভা, সচেতনতা বাড়াতে জোর কাউখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন সুনামগঞ্জের উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নবাগত জেলা প্রশাসকের পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন নান্দাইলে ৪ হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার গোয়াইনঘাটে কালবৈশাখী ঝড়ে প্রাণহানি সহ ব্যাপক ক্ষতি : ক্ষয়ক্ষতি নিরূপণ কাজ চলছে প্রকৃতির অপার সৌন্দর্যে গারো পাহাড়, উন্নয়নে উদ্যোগের দাবি কাউখালীতে লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, শিক্ষার্থীদের পড়াশোনায় চরম বিঘ্ন কিশোরগঞ্জে পাকুন্দিয়া নারীর মরদেহ উদ্ধার সরিষাবাড়ীতে মাদ্রাসা শিক্ষার্থীর বিষপানে আত্মহত্যা ঘোড়াঘাটে ২টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ শেরপুরে আন্তঃজেলা গরু চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার : উদ্ধার ৪টি গরু হবিগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে নবীগঞ্জ উপজেলার সুধীজন ও কর্মকর্তাদের মতবিনিময় সভা আনোয়ারায় সিএনজি-ট্রাক সংঘর্ষে আহত-১ লালমনিরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস ইভেন্ট বিষয়ক সভা অনুষ্ঠিত জামালপুরে পৃথক মামলায় ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন, ৩ জনের ১০ বছর বরিশালে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন নাজিরপুরে ডাকাত নিহতের ঘটনায় ডাকাত সরদার গ্রেফতার কাপ্তাইয়ে হাম – রুবেলা ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত বন্দর থানা ভাইভাই দলিল লিখক সমিতির বিশেষ সভা অনুষ্ঠিত বাতিল করা হয়েছে আওয়ামী লীগ সরকারের নিয়োগ দেওয়া সব সারের ডিলার জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে গণপরিবহনের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারী প্রকৌশলীদের জন্য ডে-কেয়ার ও নিরাপত্তা উদ্যোগ ঝালকাঠির কৃতি সন্তান ডা. জিয়াউদ্দিন হায়দার প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন শেরপুরে জ্বালানি তেল অবৈধভাবে পাচার করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা, তেল জব্দ টংকাবতী খালে ফুটব্রিজ, সড়ক সংস্কারের প্রতিশ্রুতি দিলেন এমপি শাহজাহান চৌধুরী ফুলপুরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার নিয়ে পৃথক সভা লালমনিরহাটে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত সুনামগঞ্জের হাওরে ধান ঘরে তোলার লড়াই: প্রতিকূল প্রকৃতি আর ন্যায্যমূল্যের অভাবে দিশেহারা কৃষক মানিকগঞ্জে অবৈধভাবে পেট্রোল মজুত, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

দেশে অনেকে ট্রল হতে হতে তারকা হয়ে গেছে : তাইজুল

ক্রীড়া প্রতিবেদক
সোমবার, ২১ অক্টোবর, ২০২৪, ৭:০৫ অপরাহ্ন
অধিনায়কত্ব নিতে প্রস্তুত তাইজুল

লাল বলে দেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক তাইজুল ইসলাম। এই সংস্করণে আজ স্পর্শ করেছেন দুইশ উইকেটের মাইলফলক। তবে বাকি দুই সংস্করণে দলে নিয়মিত এই বাঁহাতি স্পিনার। যে কারণে ক্যারিয়ারে কখনোই খুব বেশি লাইম লাইট পাননি তিনি। যা নিয়ে খানিকটা আফসোস আছে তার।

মিরপুর টেস্টের প্রথম দিন শেষে তাইজুল বলেন, ‘আসলে আমাদের দেশে সত্যি কথা বলতে কী, অনেক সময় দেখবেন যে অনেক কিছুই মুখে মুখে হয় আর কী। মুখে মুখে বিষয়টা হলো, অনেকে আছে খারাপ করেও অনেক সময় ট্রল হতে হতে তারকা হয়ে গেছে। আবার অনেক ভালো করে তারকা হতে পারেনি। এরকম অনেক হয়েছে। আমি এটা মেনে নিয়েছি। মেনে নেওয়া ছাড়া কোনো (উপায়) নাই।’

‘ক্যারিয়ার যে খুব খারাপ অবস্থায়, তা আমি বলব না। আলহামদুল্লিলাহ, ভালো আছি। আসলে সব কন্ডিশনে সব সময় তিনটা স্পিনার খেলাতে পারবেন না দল। বা দেখা যাচ্ছে অনেক সময় একটা স্পিনারই খেলাতে হবে। তো আমার কাছে মনে হয় যে এই রকম হয়নি যে যেখানে তিনটা স্পিনার খেলানো দরকার সেখানে এক বা দুইটা স্পিনার খেলানো হইছে। তো এই রকম কখনও হয়নি। কিন্তু কখনও দলে আসা, কখনও বাইরে যাওয়া সবমিলিয়ে আলহামদুল্লিলাহ। এতে হয়তো বা বেশি ম্যাচ হওয়াটা উচিত ছিল। সে জায়গা থেকে হয়নি।’-যোগ করেন তিনি।

দেশের হয়ে সবার আগে টেস্ট ক্রিকেটে দুইশ উইকেটের মাইলফলক স্পর্শ করেছিলেন সাকিব আল হাসান। এবার সেই ক্লাবে যোগদান করলেন তাইজুল ইসলাম। আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে নিয়েছেন পাঁচ উইকেট।
দিন শেষে সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানতে চাইলে তাইজুল বলেন, ‘এটা অবশ্যই ভালো লাগার বিষয়। বিশ্বে হয়তো অনেক বোলারই আছে, যাদের ২০০ উইকেট আছে বা ৩০০-৪০০ আছে। আমরা অনেকদিন ধরে টেস্ট খেলি না যে অনেক জনের হবে। তারপরেও যে ২-১ জন আছি, তার মধ্যে আমি একজন। এটা আসলে গর্বের কোনো বিষয় না।

 


এই বিভাগের আরো খবর