শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
হুন্দ্বীপ পাড়া ঘরোয়া প্রিমিয়ার লীগের জমজমাট ফাইনাল, চ্যাম্পিয়ন এইচপি ব্রাদার্স এলিভেন বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থা’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে যুবদল নেতা-সহ ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেফতার ও বিদেশি মুদ্রা উদ্ধার নদীতে ঘোড়া গোসল করানোর সময় প্রাণ হারালেন যুবক শ্রীপুরে ২৫ লিটার চোলাই মদসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবসে র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন রুমন ঈদ-পরবর্তী ভাদুঘর মহল্লার নেতাকর্মীদের সঙ্গে এমপি শ্যামলের মতবিনিময় সভা স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কার্যকলাপ, পুলিশের অভিযানে গ্রেফতার নগরকান্দার  চাঁদহাটে  মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন আনোয়ারায় ২৪ ঘণ্টার মধ্যে সিএনজি ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেপ্তার মোবাইল ফোন না পেয়ে অভিমানে বিষপান, কাউখালীতে স্কুলছাত্রের মৃত্যু আনোয়ারায় ইয়াবা পাচারের নতুন রুট, অধরাই রয়ে গেছে গডফাদাররা ঈদ পুনর্মিলনীতে উন্নয়ন ও জনঅধিকার প্রতিষ্ঠার আহ্বান হাজী আশরাফ উদ্দিনের লালমনিরহাটে বজ্রপাতে গৃহবধূর আকস্মিক মৃত্যু জেলা প্রশাসনের শোক প্রকাশ ফটিকছড়িতে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত চাঁদাবাজি মামলায়-হাটহাজারীতে ‘ভুয়া সাংবাদিক’ আটক ফটিকছড়িতে মাটি কর্ত্তন করায় ৫০ হাজার টাকা জরিমানা, বালি জব্দ ​বদলে যাচ্ছে রাঙামাটি, নান্দনিক সৌন্দর্যে মুগ্ধ হবেন পর্যটকরা শীতলক্ষ্যার বুকে টোয়াব অগ্রগামী ঐক্যজোটের আয়োজন, পর্যটন শিল্পে ইতিবাচক সংযোগ ও অগ্রযাত্রার প্রত্যাশা হোমনায় নিখোঁজের একদিন পর নারীর লাশ উদ্ধার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ভান্ডারিয়ার মনিরুল ইসলাম সোহাগ পুস্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি অনুমোদন বিএনপি সভাপতির ওপর হামলার ঘটনায় চার যুবদল নেতা বহিষ্কার নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের আগমনকে কেন্দ্র করে মতলব উত্তরে উৎসবমুখর পরিবেশ পাইকগাছায় জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে প্রাণনাশের হুমকি: থানায় অভিযোগ ছাগল চড়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ নবীগঞ্জে ৬ মাসের বেশি বিদ্যুৎ বিল বকেয়া, সংযোগ বিচ্ছিন্ন ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার, আটক ৫

দোকান চুরির ক্ষতিপূরণ দাবি করায় অপমান সইতে না পেরে পাহারাদারের আত্মহত্যা

‎সালথা (ফরিদপুর) প্রতিনিধি
শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:১০ অপরাহ্ন

ফরিদপুরের সালথায় বাজারে দোকান চুরির ঘটনায় ক্ষতিপূরণ দাবি করায় অপমান সহ্য করতে না পেরে ওহিদুল ইসলাম (৩০) নামে এক পাহারাদারের আত্মহত্যার অভিযোগ উঠেছে। ‎শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত ওহিদুল ইসলাম উপজেলার গট্টি ইউনিয়নের কাঁঠালবাড়িয়া গ্রামের মৃত নজরুল শেখের ছেলে। তিনি পাঁচ বছর বয়সী এক কন্যা ও চার মাস বয়সী জমজ দুই পুত্র সন্তানের জনক।

এর আগে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাজারে শালিশ চলাকালে তিনি বিষপান করেন বলে বাজার কমিটি ও পারিবারিক সূত্রে জানা গেছে।

‎নিহতের স্ত্রী জোস্না বেগম কান্নাজড়িত কণ্ঠে জানান, তার স্বামী বড়দিয়া বাজারে নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন। গত মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোরে ডিউটি শেষে বাড়ি ফেরার পর থেকেই তিনি উদ্বিগ্ন ও চিন্তিত ছিলেন। কিছু জিজ্ঞেস করলে উত্তেজিত হয়ে বলতেন, কথা বলিস না, মাথা ঠিক নাই। পরে তিনি জানান, তার ডিউটি শেষে বাজারে চুরি হয়েছে এবং এ ঘটনার জন্য তাকে ক্ষতিপূরণ দিতে চাপ দেওয়া হচ্ছে। এ নিয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। স্ত্রীকে তিনি বলেছিলেন, জরিমানা দেবো কোথা থেকে? শরমের চেয়ে মরণ ভালো।

‎জোস্না বেগম আরও জানান, নির্বাচনের পর শুক্রবার সন্ধ্যায় একটি শালিশ বসে। সেখানে সিদ্ধান্ত হয়, যারা ডিউটিতে ছিলেন তারা ভাগাভাগি করে ক্ষতিপূরণ দেবেন। শালিশে স্বামী কিছু সময় নিয়ে সরে যান। পরে ফিরে এসে তিন সন্তানের কথা উল্লেখ করে বলেন, চুরির বিষয়ে তিনি কিছু জানেন না। এ কথা বলেই তিনি ঢলে পড়েন মাটিতে। উপস্থিত লোকজন দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

‎বাজার কমিটির সভাপতি আবু মেম্বার বলেন, আজাদ মোল্লা ইলিয়াস বাজারে টাকা উঠায় ওরা আমাকে বলো যে দেলোয়ার ঘরটা চুরি হয়েছে আমাদের একটু বসা লাগবে। আমি বলি এই মুহুর্তে না নির্বাচনের পরের দিন মাগরিবের সময় বসবো। এরপর গতকাল শুক্রবার আমরা বসি। জবানবন্দি নেয়ার সময় দেলোয়ার বলেন, ঘরের পিছনে টিন কেটে আমার ঘর চুরি হয়েছে। তখন আমি পাহাদারদের বলি যদি চুরিই হয় তাহলে তোদের কেনো রাখা হয়েছ? আমি বলি এসব জানিনা। আমি শুধু এই বাজারের সভাপতি। তখন দোকানদারা ওদের দুই দিন সময় দেয়। আনুমানিক ৮০ হাজার টাকা মাল চুরি হয়েছে, ওকে কোনো অপবাদ দেয়া হয়নি, ওকে সময় দেওয়া হয়েছিলো চোর ধরার জন্য। ইলিয়াস ও আজাদ প্রেসার দিয়েছে কিনা আমার জানা নাই।

‎বাজারে টাকা উঠানোর দায়িত্বে থাকা আজাদ মোল্যা জানান, বাজারে দুইজন পাহারাদার হিসেবে তারা মাসে ২৪ হাজার টাকা বেতন পান। নির্বাচনের আগে এক রাতে পেছন দিক দিয়ে টিন কেটে প্রায় ৭০-৮০ হাজার টাকার মালামাল চুরি হয়। বিষয়টি বাজার সভাপতি আবু মেম্বারকে জানানো হলে শুক্রবার মাগরিবের পর বৈঠকে তিনি পাহারাদারদেরই ক্ষতিপূরণ দিতে বলেন। সভাপতি জানান, চোর ধরা না গেলে চুরি হওয়া সব মালামালের দাম পাহারাদারদের পরিশোধ করতে হবে। এ সময় অপর পাহারাদার ওহিদ তার তিন সন্তানের কথা বলে কসম কাটে মাটিতে ঢলে পড়েন।

‎গট্টি ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু বলেন, আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। বাজারে একটি ভ্যানগাড়ির পার্টেস দোকানে চুরির অভিযোগ ওঠে। তখন পাহারাদারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। আবু মেম্বার বলেন, চোর ধরতে না পারলে পাহারাদার রেখে লাভ কী। পাহারাদার এক মিনিটের সময়ে নিয়ে যায় এবং দুই মিনিটের মধ্যেই সে ঢলে পড়ে। আমরা দ্রুত তাকে হাসপাতালে পাঠাই। পরে জানতে পারি সে বিকালে মারা গেছে।

‎সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাুর রহমান খান জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরো খবর