শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
আমরা চেষ্টা করবো দক্ষিণ-পশ্চিম অঞ্চলকে‌ তার ন্যায্য হিস্যা ফিরিয়ে আনার জন্য: আইন মন্ত্রী আসাদুজ্জামান জুয়া এবং মাদকের বিরুদ্ধে কোন ছাড় দেওয়া হবে না: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী ফুলপুরে ২১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার দিনাজপুরে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও বাইসাইকেল উদ্ধার মতলব উত্তর প্রেসক্লাবের নির্বাচন স্থগিত, কমিটি হয়নি পাইকগাছায় এতিম শিশুদের পাশে ডা. আহসানারা, পুষ্টি সচেতনতা ও খাবার বিতরণ ঝালকাঠিতে ড. জিয়াউদ্দিন হায়দারের নিয়োগে দোয়া ও মিলাদ নবীনগরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ছাত্রদল কর্মী নিহত কাউখালীর সন্ধ্যা নদীর তীরে ট্রলারঘাটে সিঁড়ি নেই, যাত্রীদের দুর্ভোগ চরমে কাউখালীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার শরণখোলায় জমিজমা নিয়ে বিরোধে খুন পাইকগাছায় লবণাক্ত পানির অনুপ্রবেশ রোধে ক্যাম্পেইন ও র‌্যালি আনোয়ারায় খাল খনন পরিদর্শনে মুখ্য সচিব ঠাকুরগাঁওয়ে জিংক সমৃদ্ধ ধানের ব্যবহার ছড়িয়ে দিতে নীতি নির্ধারণী সভা, সচেতনতা বাড়াতে জোর কাউখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন সুনামগঞ্জের উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নবাগত জেলা প্রশাসকের পাইকগাছায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন নান্দাইলে ৪ হাজার ইয়াবাসহ নারী গ্রেপ্তার গোয়াইনঘাটে কালবৈশাখী ঝড়ে প্রাণহানি সহ ব্যাপক ক্ষতি : ক্ষয়ক্ষতি নিরূপণ কাজ চলছে প্রকৃতির অপার সৌন্দর্যে গারো পাহাড়, উন্নয়নে উদ্যোগের দাবি কাউখালীতে লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, শিক্ষার্থীদের পড়াশোনায় চরম বিঘ্ন কিশোরগঞ্জে পাকুন্দিয়া নারীর মরদেহ উদ্ধার সরিষাবাড়ীতে মাদ্রাসা শিক্ষার্থীর বিষপানে আত্মহত্যা ঘোড়াঘাটে ২টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ শেরপুরে আন্তঃজেলা গরু চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার : উদ্ধার ৪টি গরু হবিগঞ্জের জেলা প্রশাসকের সঙ্গে নবীগঞ্জ উপজেলার সুধীজন ও কর্মকর্তাদের মতবিনিময় সভা আনোয়ারায় সিএনজি-ট্রাক সংঘর্ষে আহত-১ লালমনিরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস ইভেন্ট বিষয়ক সভা অনুষ্ঠিত জামালপুরে পৃথক মামলায় ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন, ৩ জনের ১০ বছর বরিশালে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন

দ্বন্দ্বের অবসান, বাটলারের অনুশীলনে বিদ্রোহী ফুটবলাররা

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ১১:৩১ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন ক্রীড়া ডেস্ক : চল্লিশ মিনিটের রুদ্ধদ্বার বৈঠক। যেখানে বিদ্রোহী ১৩ ফুটবলারের সঙ্গে আলোচনায় ছিলেন নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার, যাঁর সঙ্গে দ্বন্দ্বে আন্দোলন করেছিলেন সাবিনা খাতুনসহ ১৮ খেলোয়াড়। দুই পক্ষের সমঝোতা বৈঠকেও ছড়িয়েছে উত্তেজনা। এক পক্ষ দোষারোপ করেছে অন্য পক্ষকে। নানা ইস্যুতে বাগ্‌বিতণ্ডার পর শান্তির পতাকা ওড়ান ব্রিটিশ কোচ বাটলার। শিষ্যদের উদ্দেশে ৫ মিনিটের সমাপনী বক্তৃতায় সব ভুলে যাওয়ার আহ্বান জানান তিনি। শিক্ষকের আহ্বানে সাড়া দিয়ে বিদ্রোহীরা যোগ দিয়েছেন অনুশীলনে।

এর মধ্য দিয়ে দীর্ঘ ৬৮ দিন পর দেশের নারী ফুটবলে বিদ্রোহের অবসান হলো। গতকাল জিম সেশনের পর আজ সকাল ছয়টায় ধানমন্ডির আবাহনী লিমিটেডের মাঠে অনুশীলন করেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল, যেখানে কোচের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা বেশির ভাগ ফুটবলার উপস্থিত ছিলেন। এর আগে বাটলারের অধীনে অনুশীলন করবেন বলে গতকাল সমকালকে নিশ্চিত করেছিলেন নাম প্রকাশে অনিচ্ছুক এক বিদ্রোহী ফুটবলার, ‘কালকে (আজ) মাঠে আসেন। অনেক দিন পর আমরা অনুশীলন করতে যাচ্ছি।’

নেপালে নারী সাফ চ্যাম্পিয়নশিপ থেকে কোচের সঙ্গে বৈরিতা সাবিনা-সানজিদাদের। শিরোপা জিতলেও সে রেশ কাটেনি। পুনরায় বাটলারকে কোচ হিসেবে নিয়োগ দেওয়ার পর জানুয়ারির শেষ দিকে তাঁর অধীনে অনুশীলন বয়কটের সিদ্ধান্ত নেন ১৮ নারী ফুটবলার। কোচের বিরুদ্ধে বডি শেমিংসহ নানা অভিযোগ তোলেন তারা। কোচও সাত ফুটবলার থাকলে দায়িত্ব পালন করবেন না বলে হুমকি দেন। মাঝে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগে অসন্তোস অনেক দূর গড়িয়েছে।

ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের পর থেকে নমনীয় হওয়া মেয়েরা আন্দোলন প্রত্যাহার করেছে বলে দাবি করেন নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। সেই দাবির সত্যতা এখন মিলেছে। তবে অনুশীলনে ফেরার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে কৃষ্ণা রানী সরকার-ঋতুপর্ণা চাকমাদের দাবি ছিল টেবিলে বসতে হবে দুই পক্ষকে। রোববার ক্যাম্পে যোগ দিলেও গতকাল বাটলারের অধীনে সকালে জিম সেশনে অংশ নেননি বিদ্রোহীরা। এরপরই দুই পক্ষের মধ্যে বৈঠক আয়োজন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। যেখানে সহকারী কোচ থেকে শুরু করে বাফুফের কেউ উপস্থিত ছিলেন না।

অধিনায়ক সাবিনা, মাতসুশিমা সুমাইয়া, ঋতুপর্ণা ও মনিকা চাকমা ভুটানের লিগে খেলতে গিয়েছেন। বোন অসুস্থ হওয়ায় তহুরা খাতুন যোগ দেননি ক্যাম্পে। আন্দোলন করা শিউলি আজিম, মোসাম্মাৎ সাগরিকা, রুপনা চাকমা, শামসুন্নাহার জুনিয়র, সানজিদা আক্তার, নিলুফা ইয়াসমিন, মাসুরা পারভীন, মারিয়া মান্দা, শামসুন্নাহার সিনিয়র, কৃষ্ণা রানী, স্বর্ণা রানী মণ্ডল, সাথী বিশ্বাস ও নাসরিন আক্তার ছিলেন বৈঠকে। বাটলার-কৃষ্ণাদের আধা ঘণ্টার বেশি সময়ের আলোচনায় ছিল ঘটে যাওয়া নানা সংকটের বিষয়। বৈঠকে উপস্থিত বেশ কয়েকজন ফুটবলার সোমবার সমকালের কাছে কোচের সঙ্গে আলোচনার বিষয়গুলো তুলে ধরেন।

বেশ কয়েকজন ফুটবলার ছাড়াও আন্দোলনের সমালোচনা করে মেয়েদের দোষারোপ করেন বাটলার। আবার মেয়েরাও তাদের সঙ্গে ‘অন্যায়’ সিদ্ধান্ত নেওয়ার কারণগুলোর যুক্তি তুলে ধরে। আড়াই মাসের বেশি সময় ধরে যা হয়েছে, তা যেন পুনরায় না ঘটে সেই জন্য মিডিয়ার সহযোগিতা চেয়েছেন ফুটবলাররা। এক নারী ফুটবলার বলেন, ‘যা হওয়ার হয়ে গেছে। এখন আর অতীত নিয়ে পড়ে থাকতে চাই না। কোচ আমাদের বলেছেন সব ভুলে যেতে। আমরাও পুরোনো বিতর্ক বয়ে বেড়াতে চাচ্ছি না। এই জন্য আপনাদের (মিডিয়া) সহযোগিতা খুবই প্রয়োজন। নতুনভাবে শুরু করতে চাই।’
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর