সোমবার, ২৫ মে ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু কাপ্তাইয়ের নতুন বাজার মাঠে কোরবানির পশুর হাট: পাহাড়ি গরুর ব্যাপক চাহিদা লালমনিরহাটে ৫০ বছর বয়সের নারীকে ধর্ষণের পর হত্যা ঠাকুরগাঁওয়ে রামিসাসহ দেশব্যাপী ধর্ষণ ও হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

দ্বিতীয় প্রান্তিকে এনআরবিসি ব্যাংকের ইপিএস দ্বিগুণ

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১, ৫:২১ পূর্বাহ্ন

অর্থনৈতিক প্রতিবেদক: পুঁজিবাজারে নিবন্ধিত বেসরকারিখাতের এনআরবিসি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) দ্বিগুণেরও বেশি বেড়েছে। পাশাপাশি বেড়েছে নিট সম্পদ (এনএভি)। গত মঙ্গলবার পরিচালনা পর্ষদের সভায় ব্যাংকের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। এতে দেখা যায়, এপ্রিল-জুন প্রান্তিকে সমন্বিতভাবে ব্যাংকের ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ১১ পয়সায়। গত বছরের এপ্রিল-জুনে যা ছিল ৪৯ পয়সা। আলোচ্য সময়ে এককভাবে ইপিএস ৪৮ পয়সা থেকে বেড়ে হয়েছে ১ টাকা ৫ পয়সা। এক বছরে ইপিএস বৃদ্ধির হার ১২৬ শতাংশ।
চলতি বছরের জুন শেষে সমন্বিত হিসেবে ব্যাংকটির ব্যালান্সশিটের (অফ ব্যালান্সশিটসহ) আকার দাঁড়িয়েছে ১৭ হাজার ৬১৯ কোটি ৩৩ লাখ টাকা। যা গত বছরের জুনে ছিল ১৩ হাজার ৩৮ কোটি ২১ লাখ টাকা। এছাড়া সমন্বিতভাবে চলতি বছরের জুনে ব্যাংকটির নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১ হাজার ১২৮ কোটি ৭৩ লাখ ২ হাজার ৯০৩ টাকা।
গতবছরের ডিসেম্বরে যা ছিল ৯৮৩ কোটি ৫০ লাখ ৬৭ হাজার ১৭২ টাকা। এককভাবে এনএভি হয়েছে ১ হাজার ১২০ কোটি ৬৪ লাখ ৮৭ হাজার ৭ টাকা। গত বছরের ডিসেম্বরে ছিল ৯৭৯ কোটি ৭৫ লাখ ৪৩ হাজার ৭১০ টাকা।
এছাড়া সমন্বিতভাবে ২০২১ সালের জুনে শেয়ার প্রতি এনএভি দাঁড়িয়েছে ১৫ টাকা ৩০ পয়সায়। গত বছরের ডিসেম্বরে যা ছিল ১৩ টাকা ৩৩ পয়সা। আর এককভাবে শেয়ারপ্রতি এনএভি ১৫ টাকা ১৯ পয়সা। গত ডিসেম্বরে যা ছিল ১৩ টাকা ২৮ পয়সা।
পরিচালনা পর্ষদের সভায় জানানো হয়, করোনাকালের মধ্যে ব্যাংকটি তার নেটওয়ার্ক বিস্তার এবং ব্যাংকিং সেবার প্রসার ঘটিয়েছে। সাধারণ ব্যাংকিংয়ের পাশাপাশি ইসলামী ব্যাংকিং ও মাইক্রোক্রেডিটের মাধ্যমে ঋণ বিতরণ জোরদার করা হয়েছে। ফলে এক বছরের ব্যবধানে ঋণ বিতরণ বেড়েছে প্রায় ৩৪ শতাংশ।
২০২১ সালের জুনে ঋণের পরিমান দাঁড়িয়েছে ৮ হাজার ৬০৫ কোটি টাকা, যা আগের বছরের একই সময় র্ছিল ৬ হাজার ৪৩৫ কোটি টাকা। পাশাপাশি আমানত সংগ্রহ সাড়ে ২৫ শতাংশ বেড়ে প্রথমবারের মত ১০ হাজার কোটি টাকার মাইলফলক অতিক্রম করে। জুনে আমানতের পরিমান দাাঁড়ায় ১০ হাজার ৫৭৭ কোটি টাকা। গত বছরের জুনে ব্যাংকের শাখা ছিল ৭৫টি, যা এ বছরের জুনে তা বেড়ে হয়েছে ৮৩টি। উপশাখা ছিল ১৮২ টি এখন তা বেড়ে হয়েছে ৪৫০টি। নতুন শাখাগুলোতে প্রত্যক্ষভাবে ২ হাজার ৫০০ জনের নতুন কর্মসংস্থান হয়েছে।
ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমালের সভাপতিত্বে ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত এই পর্ষদ সভা অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মিয়া আরজু, পরিচালক মোহাম্মদ আদনান ইমাম, এ এম সাইদুর রহমান, আবু বকর চৌধুরী, মোহাম্মদ ওলিউর রহমান, লকিয়ত উল্লাহ, একেএম মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ নাজিম, স্বতন্ত্র পরিচালক ড. খান মোহাম্মদ আব্দুল মান্নান, এয়ার চিফ মার্শাল (অব.) আবু এশরার ও রাদ মুজিব লালন, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) গোলাম আউলিয়া, এএমডি কাজী মো.তালহা, ডিএমডি ও প্রধান আর্থিক কর্মকর্তা হারুনুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর