মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু

দ্রুত ডায়াগনসিসের মাধ্যমে ক্যান্সারের সমাধান আসতে পারে : বক্তারা 

অনলাইন ডেস্ক :
রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২, ৫:১২ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন সুস্থ্য থাকুন ডেস্ক : ক্যান্সার প্রতিরোধে খাদ্যাভ্যাস ও লাইফ স্টাইল খুবই গুরুত্বপূর্ণ। দ্রুত ডায়াগনোসিসের মাধ্যমে এ ব্যাধীর সমাধান আসতে পারে। আজ সিলেটে ক্যানসার জেনেটিক্স বিষয়ক এক সেমিনারে বক্তারা এ মতামত ব্যক্ত করেছেন। আজ রোববার সকাল ১০টায় সিলেটে বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিভাগের উদ্যোগে গ্যালারী -১ এ সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে ‘ক্যান্সারের জেনেটিক ভিত্তি ও প্রাথমিক সনাক্তকরণের জন্য বায়োমার্কার সনাক্তকরণ’ বিষয়ে আলোচনা করেন আমেরিকার সাউথ ক্যারলিনায় অবস্থিত ক্ল্যাফলিন ইউনিভার্সিটির প্রফেসর এবং বায়োটেকনোলজি বিশেষজ্ঞ ড. এম. কামাল চৌধুরী। এসময় তিনি পাবলিক হেলথে ক্যানসারের প্রভাব নিয়ে আলোচনায় বলেন, ক্যানসার একটি নিরব মহামারী যা কখনো শেষ হয়না। সে জন্য আমাদেরকে এ ক্যানসার কিভাবে প্রতিরোধ করা যায় তার ব্যবস্থা নিতে হবে। ক্যান্সার প্রতিরোধে খাদ্যাভ্যাস ও লাইফ স্টাইল খুবই গুরুত্বপূর্ণ।
দ্রুত ডায়াগনোসিসের মাধ্যমে এ ব্যাধীর সমাধান আসতে পারে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা সকলকে নিজের স্বাস্থ্য বিষয়ে সচেতন হতে হবে উল্লেখ করে বলেন, উন্নত পরিবেশ বজায় রাখা এবং দুশ্চিন্তা থেকে বিরত থেকে জীবনযাপন করতে হবে।সেমিনারে উপস্থিত পাবলিক হেলথ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করারআহবান জানান।পাবলিক হেলথ বিভাগের সহযোগী অধ্যাপক মিসেস হালিমা বেগমের সঞ্চালনায় সেমিনারে সভাপতিত্ব করেন বিভাগের বিভাগীয় প্রধান কে. এম. এ. শফিক।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে লিডিং ইউনিভার্সিটির আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর সৈয়দা জেরিনা হোসেন বক্তব্য রাখেন। এতে স্বাগত বক্তব্য রাখেন পাবলিক হেলথ বিভাগের প্রফেসর ডা. এম. এ. মজিদ মিয়া। আমন্ত্রিত অতিথি হিসেবে সেমিনারে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দসহ লিডিং ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাগণ এতে উপস্থিত ছিলেন।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর