সোমবার, ১৫ জুন ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার বন্য জেব্রাফিশ গবেষণায় সহযোগিতা জোরদারে বাকৃবি-ফ্রান্স সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রান গেলো ব্যবসায়ীর ভান্ডারিয়ায় পানি সংকট নিরসনে এগিয়ে এলেন বিএনপি নেতা সুমন,খাল পরিষ্কার কার্যক্রম অব্যাহত গজারিয়ায় গ্রাম আদালত সেবা জোরদারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় ইমামের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন ত্রিশালের সড়ক সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার স্থায়ী জামিন কুশমাইল ভূমি অফিসে বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে সেবাগ্রহীতারা নান্দাইলে মাদক ও জুয়া বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাওয়ে আন্ত:ধর্মীয় সম্প্রীতি কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন করেছে রাশিয়ান হাউস ইন ঢাকা চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বন্দরে অপরাধ নির্মুলে সাড়াশি অভিযান চলমান: ওসি আশরাফ দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজির দুবাইতে গ্রেফতার জাতীয় বাজেট ২০২৬-২৭: সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির যৌক্তিকতা নাজিরহাট হাসপাতালে এক দিনে ১৭ নরমাল ডেলিভারি করে সাফল্য ফটিকছড়িতে জীপ-অটোরিক্সা সংঘর্ষ মহিলার মৃত্যু ময়মনসিংহে হাম রোগে আক্রান্ত শিশুদের মাঝে মিনি হাইজিন পার্সেল বিতরণ ফুলবাড়ীয়ায় গাঁজা গাছসহ এলাকাবাসীর অভিযান, পলাতক ২ জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এসটিআই ফোরাম ২০২৬-এ প্রিয়শপ ঢাকা স্পোর্টিং ক্লাবের আবারও সভাপতি হলেন ইঞ্জি. মো. মিজানুর রহমান খাজা ওসমান ফারুকীর নতুন গ্রন্থ ‘সুফি সাইকোলজি’র মোড়ক উন্মোচন ও গোলটেবিল বৈঠক মেধাবী প্রকৌশলীদের দেশে ধরে রাখতে সুযোগ বাড়ানোর তাগিদ জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির কচ্ছপ সাপাহার জবই বিলে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত নান্দাইলে কর্মরত সাংবাদিকদের তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ঘাটাইলে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত

ধর্ম দিয়ে কোনো বিচার হবে না, যোগ্যতা ও মেধাই হবে মানদণ্ড: ঠাকুরগাওয়ে তারেক রহমান

ঠাকুরগাঁও প্রতিনিধি
শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬, ৫:৪১ অপরাহ্ন

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশে কাউকে ধর্মের ভিত্তিতে বিচার করা হবে না; বিচার হবে যোগ্যতা ও মেধার ভিত্তিতে। একটি নিরাপদ, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে এখন সময় এসেছে দেশ পুনর্গঠনের।

গতকাল শনিবার দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, আমরা আন্দোলন করেছি। ১৯৭১ সালে যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছি। আবার ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে এই দেশের স্বাধীনতা রক্ষা করেছি। এখন সময় এসেছে দেশকে গঠন করার, দেশকে নতুন করে তৈরি করার। তিনি বলেন, দেশের অর্থনীতি ও গণতন্ত্রকে মজবুত করে গড়ে তুলতে হবে, যাতে মানুষের সামনে একটি নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা যায়। ১৯৭১ সালে যুদ্ধের সময় যেমন ধর্মের বিভাজন ছিল না, তেমনি ২০২৪ সালে রাজপথের আন্দোলনেও আমরা দেখিনি কে মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান।

তারেক রহমান আরও বলেন, এই দেশের মানুষ দীর্ঘদিন ধরে সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে শান্তিতে বসবাস করেছে। আগামীতেও সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করবে। প্রত্যেকে নিজের যোগ্যতা ও মেধার ভিত্তিতে সামনে এগিয়ে যাবে। ধর্মের ভিত্তিতে কাউকে বিচার করা হবে না। সমাবেশে উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, এমন একটি বাংলাদেশ গড়তে বিএনপি সবসময় জনগণের পাশে থাকবে। “আজকের এই জনসভা হোক শপথের জনসভা। আমরা সবাই শপথ নেব—আগামী দিনে একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলবো। যে বাংলাদেশে সব ধর্মের মানুষ একসঙ্গে কাজ করবে, একসঙ্গে দেশ গড়বে,” বলেন তারেক রহমান।
জনসভায় ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ঠাকুরগাঁওয়ের তিনটি, পঞ্চগড়ের দুটি এবং দিনাজপুরের একটি আসনের প্রার্থীদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দেন তারেক রহমান।
এ সময় তিনি বলেন, ১২ তারিখ পর্যন্ত আপনারা এই প্রার্থীদের লক্ষ্য করবেন। তারা নির্বাচিত হলে ২৪ ঘণ্টা আপনাদের, এলাকার ও এলাকার মানুষের খোঁজখবর রাখা তাদের দায়িত্ব হবে।
বক্তব্যে তারেক রহমান ঠাকুরগাঁও ও এই অঞ্চলের উন্নয়নে একাধিক প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, চিনিকলসহ বন্ধ শিল্পকারখানাগুলো পুনরায় চালু করা হবে। ঠাকুরগাঁওয়ে ক্যাডেট কলেজ স্থাপনের চেষ্টা করবে বিএনপি।
তিনি আরও বলেন, কৃষকদের পণ্য সংরক্ষণের জন্য হিমাগার তৈরি করা হবে। বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে আইটি সেক্টরে হাব গড়ে তোলা হবে। পাশাপাশি মেডিক্যাল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের দাবি বাস্তবায়নে ইতিবাচক উদ্যোগ নেওয়া হবে।
এ ছাড়া সরকার গঠন করলে যত দ্রুত সম্ভব এই এলাকার বিমানবন্দর চালু করা হবে বলেও প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারম্যান।


এই বিভাগের আরো খবর