বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি সরকার জনগণের কল্যাণের সরকার: সেলিমুজ্জামান এমপি শেরপুরে জেলা যুবদলের উদ্যোগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল আমতলীতে বিএনপির বিক্ষোভ মিছিল পাইকগাছায় ভুমিহীনের জমি জবর দখল নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে ছাত্রদল-যুবদলের অবস্থান কর্মসূচি সাতক্ষীরায় বিআরটিএ কর্তৃক সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক হস্তান্তর কলমাকান্দাকে আগামী ৫০ বছরের মহাপরিকল্পনায় আধুনিক জনপদ করা হবে: ডেপুটি স্পিকার কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় সাতক্ষীরায় যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল প্লাস্টিক দূষণ রোধে কাপ্তাই ৪১ বিজিবি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ভাণ্ডারিয়ায় দুই ভেটেরিনারি ওষুধ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ফল মেলার উদ্বোধন সালথায় কমিটিতে পদবঞ্চিত হয়ে ছাত্রদল কর্মীর সংবাদ সম্মেলন সালথায় নবগঠিত ছাত্রদলের আনন্দ মিছিল মতলব উত্তরে অপ্রচার ও শিষ্টচার বর্হিভুত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল বগুড়ার শিবগঞ্জ মোকামতলা উপজেলার তিন ইউনিয়নের নাম পরিবর্তনে গণশুনানি অনুষ্ঠিত লালমোহনে ব্রিজ ভেঙে ট্রাক খালে, চালক নিহত পুলিশের নাকের ডগায় মাদক ব্যাবসা,র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ উদ্ধার, গ্রেপ্তার-৩ নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে রয়েছে সশস্ত্রবাহিনী জামায়াতের ব্রিফিং চলাকালীন “দোসর” আখ্যা দিয়ে হামলা, সাংবাদিক আহত বাংলাদেশের সাহিত্যকে বিশ্বদরবারে পৌঁছে দিচ্ছেন শাম্মী তুলতুল মাইলস্টোন এয়ার সার্ভিস লিমিটেডের আয়োজনে হজ্জ ও ওমরা পালন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ​ফুলবাড়ীয়ায় পৌর এলাকায় নতুন সোলার বাতি স্থাপন কাজের উদ্বোধন নগরকান্দায় সাংবাদিকদের সাথে নবনিযুক্ত ইউএনও রেজওয়ানা আফরিনের মতবিনিময় কাউখালীতে বিএনপির অবস্থান কর্মসূচি নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে আনোয়ারায় পুলিশের নজরদারি জোরদার বগুড়ার সোনাতলায় গরুভর্তি ভটভটি উল্টে সাবেক ইউপি সদস্য নিহত সালথা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষনা: সভাপতি রাজ, সম্পাদক সোহেল কাউখালীর দুটি সরকারি উচ্চ বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট: নিরসনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কুমিল্লার মুরাদনগরে সড়ক নিয়ে মিথ্যাচার, প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা বরিশাল বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন করতে ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ধর্ষণ ও হত্যার হুমকি টলিপাড়ার অভিনেত্রীকে

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১, ১:১১ অপরাহ্ন
https://www.dhakaprotidin.com/wp-content/uploads/2021/01/Deblina-Dotto-Dhaka-Protidin-ঢাকা-প্রতিদিন.jpg

বিনোদন ডেস্ক : গরুর মাংস খাওয়া নিয়ে মন্তব্য করায় কট্টরপন্থীদের অশালীন মন্তব্যের শিকার হতে হলো ভারতের অভিনেত্রী দেবলীনা দত্তকে। সায়নী ঘোষের পর এবার দেবলীনা দত্তও সোশ্যাল মিডিয়ায় পাচ্ছেন খুন ও গণধর্ষণের হুমকি। ফেসবুকে স্ক্রিনশট শেয়ার করে এমনটি জানালেন অভিনেত্রীর স্বামী তথা টলিপাড়ার তারকা তথাগত মুখোপাধ্যায়। যাদবপুর থানায় দায়ের করা হয়েছে এফআইআর।

ঘটনার সূত্রপাত হয়, একটি টেলিভিশন চ্যানেলের চ্যাট শোয়ে। বিজেপি নেতা দিলীপ ঘোষকে প্রশ্ন করার সময় পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায়ের কথার সূত্র ধরে দেবলীনা জানান, তিনি নিজে নিরামিষভোজী হলেও প্রয়োজনে পুজোর সময় কারও বাড়ি গিয়ে গরুর মাংস পর্যন্ত রান্না করে দিতে পারেন। এই মন্তব্যের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় অশালীন মন্তব্য করা হয় অভিনেত্রীকে।

অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। অভিনেত্রীর মাকে উল্লেখ করেও কুমন্তব্য করা হয়। দেবলীনাকে খুন ও গণধর্ষণের হুমকি দেওয়া হয়। সেই সমস্ত স্ক্রিনশট শেয়ার করেন তথাগত। এক সংবাদমাধ্যমকে এ বিষয়ে জানাতে গিয়ে দেবলীনা জানান, এটাই রেওয়াজ। কোনও মহিলা অন্য স্বরে কথা বললেই তাকে এভাবে হুমকি দেওয়া হয়। বলেন, বাবুল সুপ্রিয় এক সাক্ষাৎকারে বলেছিলেন তিনি কলেজ লাইফে বহুবার গরুর মাংস খেয়েছেন, তা নিয়ে কিন্তু কোনও প্রশ্ন করা হয়নি যে উনি কেন গরুর মাংস খেলেন?

অনিন্দ্য চট্টোপাধ্যায় জানান, একজন নাগরিক হিসেবে তিনি কথা বলেছিলেন। তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে লেখা হতে পারে তা তিনি ভাবতে পারেননি। তথাগতর পোস্ট শেয়ার করে ক্ষোভ প্রকাশ করেন অভিনেত্রী শ্রীলেখা মিত্রও। তিনি লেখেন, হিন্দু ধর্মে বুঝি মহিলাদের এই ভাষায় সম্মান জানায়? বাহ চোখ জুড়িয়ে গেল। এরপরও মানুষ তুমি মূক ও বধির হয়ে থাকবে?


এই বিভাগের আরো খবর