রবিবার, ১০ মে ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
আপীল বিভাগে সাবেক মেয়র আইভীর জামিন বহাল কিশোরগঞ্জে কাঁঠালের বাম্পার ফলন বাজারে আসার অপেক্ষা নবীনগরে উন্নয়ন কর্মকাণ্ডে ব্যস্ত সময় পার করলেন এমপি আব্দুল মান্নান কুড়িগ্রামে মন্ত্রী আসাদুল হাবিব দুলুর বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ ৬ বছর টিকবে এমন টেকসই ব্যাটারি সহ নতুন অপো এ৬সি এখন পাওয়া যাচ্ছে দেশজুড়ে মায়ের পরিবারের ‘ভীত ‘ শক্তিশালী করছেন ঠাকুরগাঁওয়ে জিংকসমৃদ্ধ ব্রি ধান-১০২ নিয়ে কৃষকের মাঠ দিবস কালিহাতীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৩ লাখ টাকা জরিমানা, ভেকু বিনষ্ট ও ট্রাক জব্দ মাদারীপুর টেকেরহাট পানি উন্নয়ন বোর্ডের একশ’ একর জমি দখল করে স্থাপনা নির্মাণ বাকৃবিতে আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার স্থাপনের লক্ষ্যে চুক্তি স্বাক্ষরিত মতলব উত্তরে ২৮০০ লিটার অবৈধ ডিজেল জব্দ নিরাপদ অভিবাসনে ফটিকছড়িতে সরকারি টিটিসি স্থাপনের দাবি ঝালকাঠিতে চা বিক্রেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি সরিষাবাড়ীতে এজাহার ভূক্ত আসামি সন্ত্রাসী সাগর গ্রেফতার বন্দরে খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা মুন্সীগঞ্জে ৭১’র গণহত্যায় শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা ডিমলায় ইউএনও’র এক বছরের কর্মযাত্রায় উন্নয়নের ছোঁয়া ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ড. ইস্রাফীল শেরপুরে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় ডিজিটাল ডিভাইস ব্যবহার, আটক ৫ আমতলীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্ম জয়ন্তী পালনে ৩দিনের অনুষ্ঠান উদ্বোধন ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ডা. মাহবুবুর রহমান ঝালকাঠিতে ভোক্তা অধিকারের বাজার মনিটরিং, মূল্য তালিকা সংরক্ষণের নির্দেশ ফটিকছড়িতে মাথা বিহীন নারীর মরদেহ উদ্ধার গাজীপুরে একই পরিবারের পাঁচজন খুন, নিখোঁজ স্বামী রাজাপুরে সরকারি ডাকবাংলো দখল করে ওসি সুজন বিশ্বাসের বসবাস,জনমনে ক্ষোভ এতিম শিশুদের পাশে ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ, খাদ্য ও শিক্ষা সহায়তা প্রদান হোমনায় গাছ কাটতে গিয়ে পড়ে যুবকের মৃত্যু কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ছাত্রদের অনুপ্রেরণা ও উৎসাহ জোগায় : অধ্যাপক নজরুল

নওগাঁয় আওয়ামী লীগের গ্রেপ্তার- ১৬

সোহেল রানা, নওগাঁ
শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৭:৪২ অপরাহ্ন

নওগাঁ পুলিশের আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনের লক্ষ্যে চালানো বিশেষ অভিযানে ১৬জন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী ফ্যাসিস্ট ও ফেসিস্টের সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ কার্যক্রমের আওতায় গত ২৪ ঘন্টার ব্যবধানে জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ শনিবার (২০ ডিসেম্বর) বিকেল ৪টায় বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। গ্রেপ্তারকৃত ১৬ জন হলেন, সদর উপজেলার চকবেদব মাস্টারপাড়ার মকলেছুর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান ফিরোজ (৫৫), বাঙ্গাবাড়িয়া গ্রামের আরসালীন এর ছেলে আরমান খান পলিন (৩৪), বাছরা এলাকার মোকছেদ আলীর ছেলে মেহেদী হাসান নিরব (২৮), কিত্তীপুর এলাকার মৃত সোলায়মান আলী মন্ডলের ছেলে রেজাউল হক (৭২), গাংজোয়ার মধ্যপাড়ার মৃত আফতাব হোসেনের ছেলে হাসান (৪৫), রাণীনগর উপজেলার গোনা গ্রামের রইচ সরদারের ছেলে জাহাঙ্গীর আলম (৬৩), কচুয়া গহেলাপুর গ্রামের মৃত সামসুর রহমানের ছেলে আব্দুল কাদের (৬০) ও জালালাবাদ মিরাট এলাকার ফরিদুল ইসলামের ছেলে রাফি হাসান (২৫), আত্রাই উপজেলার সোনাইডাঙ্গা গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে আয়েত আলী (৫৬), মহাদেবপুর উপজেলার হরিপুর এলাকার আব্দুল আজিজের ছেলে রফিকুল ইসলাম (৪২) ও শেরপুর এলাকার মৃত আজির উদ্দিনের ছেলে মমতাজ উদ্দিন (৫৫), পত্নীতলা উপজেলার বটতলী এলাকার রফিকুল ইসলামের ছেলে মিজানুর রহমান (৪০) ও হরিরামপুর এলাকার মৃত শফি উদ্দিন মন্ডলের মতিবুল ইসলাম (৫৪), মান্দা উপজেলার মৈনম এলাকার শ্রী মনোরঞ্জন অধিকারীর ছেলে জোতিরঞ্জন অধিকারী (৪৬), পোরশা উপজেলার খড়পা গ্রামের মৃত ছাদের আলীর ছেলে ছয়ফুল ইসলাম (৪২) এবং নিয়ামতপুর উপজেলার মৃত লাল মোহাম্মদ প্রধানের ছেলে মোঃ মোসলেম প্রধান (৪১)।

এদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতা সহ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা আছে বলে জানা গেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জানিয়ে এসপি তারিকুল ইসলাম বলেন, জেলা পুলিশের উদ্যোগে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনের লক্ষ্যে বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট (ফেইজ–২) পরিচালিত হয়। উক্ত অভিযানে শনিবার সকাল পর্যন্ত ১৬জন আওয়ামী ফ্যাসিস্ট ও ফেসিস্টের সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে নওগাঁ জেলায় পুলিশের বিশেষ অভিযান “অপারেশন ডেভিলহান্ট টু ” পূর্ণমাত্রায় শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় গত এক সপ্তাহ আগে থেকে জেলা পুলিশ বিশেষ অভিযান শুরু করেছে। এই অভিযানে এখন পর্যন্ত জেলার বিভিন্ন থানা এলাকা হতে এই ১৬ জন ফ্যাসিস্ট সহ বিভিন্ন মামলা এবং ওয়ারেন্ট তামিল সহ মোট ৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও অপরাধ দমনে জেলা পুলিশ নিয়মিত অভিযান অব্যাহত রাখবে বলেও জানান জেলা পুলিশের উর্দ্ধতন এই কর্মকর্তা।

নওগাঁ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় জেলার বিভিন্ন থানা পুলিশের উদ্যোগে এই অভিযান চালানো হয়।


এই বিভাগের আরো খবর