নওগাঁয় সন্দেহে এক ব্যক্তিকে গাজা সহ আটক করেছে ট্রাফিক পুলিশ।
নওগাঁ জেলার পুলিশ সুপারের নির্দেশে আজ শুক্রবার বিকেল ৪ টায়,নওগাঁ জেলা পুলিশের সার্জেন্ট অপূর্ব ও টিএসআই আ:আলিম এবং ট্রাফিক সদস্যদের সমন্বয়ে লিটন ব্রিজ মোড়ে চেকপোস্ট কার্যক্রম পরিচালনাকালীন সময় সন্দেহ হওয়ায় একজন মটরসাইকেল চালক কে থামাতে সংকেত দিলে তিনি দ্রুত মটরসাইকেল সহ পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
পরবর্তীতে সার্জেন্ট ও টিএসআই সহ তাকে পিছনে ধাওয়া করে,ধাওয়াকালে মোটরসাইকেল চালক শহরের লিটন ব্রিজ থেকে সুপারি পট্টি এলাকায় ঢুকে পরলে সার্জেন্ট ও টিএসআই মোটরসাইকেল চালককে হাতেনাতে ধরতে সক্ষম হয়। পরে তার কাছে থেকে ডায়পার প্যাকেটে মোড়ানো ১ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করে।মাদক ব্যবসায়ী হলেন, শাকিল, পিতা-দুলাল,সাং-আনন্দনরসদর,নওগাঁ। সদর থানার মোবাইল পার্টিকে উক্ত ব্যক্তি ও গাঁজা বুঝিয়ে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
অভিযান প্রসঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “নওগাঁ জেলাকে মাদকমুক্ত রাখতে নতুন বছর ২০২৬ সালেও মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।” একই সঙ্গে তিনি মাদক নিয়ন্ত্রণে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন।