মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালকিনিতে সাবেক ইউপি সদস্য মোস্তফা সরদার গ্রেপ্তার উলিপুরে আবারো তেঁতুলগাছের মগডালে আলোচিত সেই গৃহবধু চাঁপাইনবাবগঞ্জে সপ্তাহব্যাপী বিনামূল্যে চোখের লেন্সসহ ছানি অপারেশনের উদ্বোধন জঙ্গল সলিমপুরে উন্নয়নের নতুন অধ্যায়—সেনাবাহিনীর তত্ত্বাবধানে শুরু হয়েছে সড়ক নির্মাণ কাজ সালথায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০: বসতবাড়িতে হামলা সালথায় দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাপাহারে সীমান্তবর্তী এলাকায় সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে মতবিনিময় সভা বরগুনায় ব্যবসায়ীর মস্তক বিহীন লাশ উদ্ধার শ্রীপুরে আ’লীগ নেতা ও সাবেক মেয়র আনিছের জানাজায় মানুষের ঢল সংসদে তিতাসে খাদ্য গুদাম নির্মাণের দাবি উত্থাপন করলেন অধ্যক্ষ সেলিম ভুঁইয়া বিশ্বকাপ ফুটবলের আয়োজনের সঙ্গে ত্রিশালে বিক্রি হচ্ছে পতাকা ও জার্সি বিক্রি রাস্তার উপর ময়লারস্তুপ, ময়লা পানিতে সয়লাব, পথচারী চলাচলে ভোগান্তি, পৌর কর্তৃপক্ষ নীরব নান্দাইলে ওয়ার্ল্ড ভিশনের গাছের চারা বিতরণ চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা আটক, আদালতে পাঠিয়েছে পুলিশ ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা গুলিবিদ্ধ সুজনের পাশে দাঁড়ালেন ঢাকার ডিসি নালিতাবাড়ীতে ২ দিনের ব্যবধানে ৫ মাদরাসা ছাত্র নিখোঁজ, এলাকায় আতঙ্ক সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জামালপুরে জজের সহায়তায় হয়রানির অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন ভেঙে পড়া গোয়াতলা বেইলি ব্রিজ পরিদর্শনে সৈয়দ এমরান সালেহ প্রিন্স গোয়াইনঘাটে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন পাইকগাছায় স্ত্রীর সামনে প্রসাব করার প্রতিবাদে প্রকাশ্য জনসম্মুখে নৃশংসভাবে যুবককে হত্যা কৃষিপণ্য রপ্তানিতে গোলকধাঁধা: আমলাতন্ত্র নাকি বাস্তব সংকট? বাংলাদেশে গৃহপালিত প্রাণীতে করোনাভাইরাস শনাক্ত হয়নি: বাকৃবির গবেষণা গৃহবধূকে যৌন নিপীড়নের মামলায় গ্রেপ্তার যুবক একদিন পরই জামিনে মুক্ত ঝালকাঠির সুগন্ধা নদীতে ফের অবৈধ বালু উত্তোলনের শঙ্কা, নদীভাঙন আতঙ্কে এলাকাবাসী রেমিট্যান্স সমৃদ্ধ ফটিকছড়িতে নেই কোন সরকারি প্রশিক্ষণ কেন্দ্র ফটিকছড়ির বনাঞ্চল থেকে বিপুল পরিমাণ কাঠ জব্দ চট্টগ্রামে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি বন্দরে লাশ নিয়ে বিক্ষুব্ধ এলাকাবাসীর থানা ঘেরাও, দারোগা ক্লোজড

নওগাঁয় প্রস্তুত ১৫০ বাস, ঢাকায় যাবে বিএনপির ২০হাজার নেতাকর্মী

সোহেল রানা ,নওগাঁ
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ৬:৩৩ অপরাহ্ন

আগামী ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন। তাঁর এই স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নেতাকর্মী ও সমর্থকদের ঢাকায় যাতায়াতের সুবিধার্থে ১৫০ টি বাস ভাড়া করেছে নওগাঁ জেলা বিএনপি।

এই ১৫০টি বাসের মধ্যে সদর উপজেলা থেকেই ছেড়ে যাবে ২৫ টি বাস। এছাড়া জেলার বাকি দশটি উপজেলা ও দুইটি পৌরসভা থেকে আরও ১২৫ টি বাস সেদিন ঢাকায় যাবে।

নওগাঁ জেলা বিএনপির সূত্রে জানা গেছে, ২৪ ডিসেম্বর (বুধবার) সন্ধ্যায় শহরে ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় নেতাকর্মীদের যাওয়ার জন্য প্রস্তুত থাকবে ২৫টি বাস। এছাড়া উপজেলার বাসগুলো পৌরসভা ও ইউনিয়ন ভেদে নিজ এলাকা থেকে সুবিধাজনক সময়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।

জানতে চাইলে নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন বলেন, আগামী ২৫ তারিখে তারেক রহমান দেশের মাটি পা রাখবেন। তাঁর এই স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে নেতাকর্মীদের মনে আনন্দের জোয়ার বইছে। তাই দেশের ৩১দফার রুপকার তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত নওগাঁ জেলা বিএনপির। তারই ধারাবাহিকতায় নওগাঁ জেলা থেকে ১৫০ বাস প্রস্তুত। এছাড়া ট্রেনসহ অন্যান্য যানবাহনে নওগাঁ জেলা থেকে প্রায় ২০ হাজার নেতাকর্মী স্বাগত জানাতে প্রস্তুত।

নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করে নিতে নওগাঁ জেলা বিএনপি অনেক আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করছে। এরই ধারাবাহিকতায় আমাদের এই আয়োজন। নেতাকর্মীদের যাতায়াতের সুবিধার্থে ঢাকা কোচ সহ বাস ভাড়া করা হয়েছে। প্রতিটি বাসে ৬০-৬৫ জন করে যেতে পারবে। এখন পর্যন্ত আমাদের ধারণা অনুযায়ী কয়েক হাজার নেতা কর্মী নওগাঁ থেকে ঢাকায় যাবে।

তিনি আরও বলেন, নওগাঁর মানুষ তারেক রহমানকে বরণ করে নিতে অধীর অপেক্ষায় আছে। সকল নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে কাউকে সন্দেহভাজন মনে হলে যেন তার নাম ঠিকানা লিখে রাখে এবং তার দিকে সজাগ দৃষ্টি রাখে।


এই বিভাগের আরো খবর