মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালকিনিতে সাবেক ইউপি সদস্য মোস্তফা সরদার গ্রেপ্তার উলিপুরে আবারো তেঁতুলগাছের মগডালে আলোচিত সেই গৃহবধু চাঁপাইনবাবগঞ্জে সপ্তাহব্যাপী বিনামূল্যে চোখের লেন্সসহ ছানি অপারেশনের উদ্বোধন জঙ্গল সলিমপুরে উন্নয়নের নতুন অধ্যায়—সেনাবাহিনীর তত্ত্বাবধানে শুরু হয়েছে সড়ক নির্মাণ কাজ সালথায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০: বসতবাড়িতে হামলা সালথায় দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাপাহারে সীমান্তবর্তী এলাকায় সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে মতবিনিময় সভা বরগুনায় ব্যবসায়ীর মস্তক বিহীন লাশ উদ্ধার শ্রীপুরে আ’লীগ নেতা ও সাবেক মেয়র আনিছের জানাজায় মানুষের ঢল সংসদে তিতাসে খাদ্য গুদাম নির্মাণের দাবি উত্থাপন করলেন অধ্যক্ষ সেলিম ভুঁইয়া বিশ্বকাপ ফুটবলের আয়োজনের সঙ্গে ত্রিশালে বিক্রি হচ্ছে পতাকা ও জার্সি বিক্রি রাস্তার উপর ময়লারস্তুপ, ময়লা পানিতে সয়লাব, পথচারী চলাচলে ভোগান্তি, পৌর কর্তৃপক্ষ নীরব নান্দাইলে ওয়ার্ল্ড ভিশনের গাছের চারা বিতরণ চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা আটক, আদালতে পাঠিয়েছে পুলিশ ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা গুলিবিদ্ধ সুজনের পাশে দাঁড়ালেন ঢাকার ডিসি নালিতাবাড়ীতে ২ দিনের ব্যবধানে ৫ মাদরাসা ছাত্র নিখোঁজ, এলাকায় আতঙ্ক সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জামালপুরে জজের সহায়তায় হয়রানির অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন ভেঙে পড়া গোয়াতলা বেইলি ব্রিজ পরিদর্শনে সৈয়দ এমরান সালেহ প্রিন্স গোয়াইনঘাটে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন পাইকগাছায় স্ত্রীর সামনে প্রসাব করার প্রতিবাদে প্রকাশ্য জনসম্মুখে নৃশংসভাবে যুবককে হত্যা কৃষিপণ্য রপ্তানিতে গোলকধাঁধা: আমলাতন্ত্র নাকি বাস্তব সংকট? বাংলাদেশে গৃহপালিত প্রাণীতে করোনাভাইরাস শনাক্ত হয়নি: বাকৃবির গবেষণা গৃহবধূকে যৌন নিপীড়নের মামলায় গ্রেপ্তার যুবক একদিন পরই জামিনে মুক্ত ঝালকাঠির সুগন্ধা নদীতে ফের অবৈধ বালু উত্তোলনের শঙ্কা, নদীভাঙন আতঙ্কে এলাকাবাসী রেমিট্যান্স সমৃদ্ধ ফটিকছড়িতে নেই কোন সরকারি প্রশিক্ষণ কেন্দ্র ফটিকছড়ির বনাঞ্চল থেকে বিপুল পরিমাণ কাঠ জব্দ চট্টগ্রামে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি বন্দরে লাশ নিয়ে বিক্ষুব্ধ এলাকাবাসীর থানা ঘেরাও, দারোগা ক্লোজড

নওগাঁর রাণীনগরে ঈদ উপহার হিসেবে ভিজিএফের চাল বিতরণ

আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ)
রবিবার, ২৩ মার্চ, ২০২৫, ৯:০৫ অপরাহ্ন

আসন্ন পবিত্র ঈদ-উল ফিতরের আনন্দ ভাগাভাগি করতে নওগাঁর রাণীনগরে অতিদরিদ্র, অসহায় ও দু:স্থ মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বিনামূল্যে খাদ্যসহায়তা বিতরণের অংশ হিসেবে উপজেলায় এ কর্মসূচি বাস্তবায়ন করছে।

আজ রোববার উপজেলার পারইল ও একডালা ইউনিয়নের সুবিধাভোগী পরিবারের মাঝে বিনামূল্যে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. জাফরুল ইসলাম, পারইল ইউপি চেয়ারম্যান জাহিদুর রহমান জাহিদ, একডালা ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী প্রমুখ। এছাড়া এদিন কাশিমপুর ইউনিয়নে সুবিধাভোগীদের মাঝেও ভিজিএফের চাল বিতরণ করা হয়। এর আগে বৃহস্পতিবার সদর ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।

জানা গেছে, উপজেলায় ১৪ হাজার ৮৫৬টি পরিবার ঈদ উপহার হিসেবে ১০ কেজি করে ভিজিএফের চাল পাচ্ছে। উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে ৪টি ইউনিয়নে এই চাল বিতরণ করা হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী বাকি ৪টি ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ হবে।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান বলেন, ঈদের আনন্দ প্রতিটি অতিদরিদ্র, অসহায় ও দু:স্থ মানুষের কাছে পৌঁছে দিতেই সরকারের পক্ষ থেকে এই উপহার প্রদান করা হচ্ছে। চাল বিতরণের কার্যক্রম সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি ইউনিয়নের কার্যক্রম দেখভাল করার জন্য একজন করে কর্মকর্তাকে ট্যাগ কর্মকর্তার দায়িত্ব প্রদান করা হয়েছে।


এই বিভাগের আরো খবর