মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালকিনিতে সাবেক ইউপি সদস্য মোস্তফা সরদার গ্রেপ্তার উলিপুরে আবারো তেঁতুলগাছের মগডালে আলোচিত সেই গৃহবধু চাঁপাইনবাবগঞ্জে সপ্তাহব্যাপী বিনামূল্যে চোখের লেন্সসহ ছানি অপারেশনের উদ্বোধন জঙ্গল সলিমপুরে উন্নয়নের নতুন অধ্যায়—সেনাবাহিনীর তত্ত্বাবধানে শুরু হয়েছে সড়ক নির্মাণ কাজ সালথায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০: বসতবাড়িতে হামলা সালথায় দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাপাহারে সীমান্তবর্তী এলাকায় সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে মতবিনিময় সভা বরগুনায় ব্যবসায়ীর মস্তক বিহীন লাশ উদ্ধার শ্রীপুরে আ’লীগ নেতা ও সাবেক মেয়র আনিছের জানাজায় মানুষের ঢল সংসদে তিতাসে খাদ্য গুদাম নির্মাণের দাবি উত্থাপন করলেন অধ্যক্ষ সেলিম ভুঁইয়া বিশ্বকাপ ফুটবলের আয়োজনের সঙ্গে ত্রিশালে বিক্রি হচ্ছে পতাকা ও জার্সি বিক্রি রাস্তার উপর ময়লারস্তুপ, ময়লা পানিতে সয়লাব, পথচারী চলাচলে ভোগান্তি, পৌর কর্তৃপক্ষ নীরব নান্দাইলে ওয়ার্ল্ড ভিশনের গাছের চারা বিতরণ চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা আটক, আদালতে পাঠিয়েছে পুলিশ ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা গুলিবিদ্ধ সুজনের পাশে দাঁড়ালেন ঢাকার ডিসি নালিতাবাড়ীতে ২ দিনের ব্যবধানে ৫ মাদরাসা ছাত্র নিখোঁজ, এলাকায় আতঙ্ক সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জামালপুরে জজের সহায়তায় হয়রানির অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন ভেঙে পড়া গোয়াতলা বেইলি ব্রিজ পরিদর্শনে সৈয়দ এমরান সালেহ প্রিন্স গোয়াইনঘাটে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন পাইকগাছায় স্ত্রীর সামনে প্রসাব করার প্রতিবাদে প্রকাশ্য জনসম্মুখে নৃশংসভাবে যুবককে হত্যা কৃষিপণ্য রপ্তানিতে গোলকধাঁধা: আমলাতন্ত্র নাকি বাস্তব সংকট? বাংলাদেশে গৃহপালিত প্রাণীতে করোনাভাইরাস শনাক্ত হয়নি: বাকৃবির গবেষণা গৃহবধূকে যৌন নিপীড়নের মামলায় গ্রেপ্তার যুবক একদিন পরই জামিনে মুক্ত ঝালকাঠির সুগন্ধা নদীতে ফের অবৈধ বালু উত্তোলনের শঙ্কা, নদীভাঙন আতঙ্কে এলাকাবাসী রেমিট্যান্স সমৃদ্ধ ফটিকছড়িতে নেই কোন সরকারি প্রশিক্ষণ কেন্দ্র ফটিকছড়ির বনাঞ্চল থেকে বিপুল পরিমাণ কাঠ জব্দ চট্টগ্রামে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি বন্দরে লাশ নিয়ে বিক্ষুব্ধ এলাকাবাসীর থানা ঘেরাও, দারোগা ক্লোজড

নওগাঁর রাণীনগরে ওলামাদের মানববন্ধন-প্রতিবাদ সভা

আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ)
রবিবার, ৩ নভেম্বর, ২০২৪, ৪:৩২ অপরাহ্ন

নওগাঁর রাণীনগরে ধর্মীয় ও সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টিকারী ভন্ডপীরের আগমনের বিরুদ্ধে মানববন্ধন, প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি করেছে উপজেলার ওলামারা। এমন কর্মসূচি পালন করে উপজেলার ধর্মপ্রাণ মুসলিম তৌহিদী জনতা ও ইমাম ওলামা মাসায়েখগণ। আগামী ৫ নভেম্বর উপজেলার চকাদিন শাহপাড়া গ্রামে ধর্মীয় ও সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টিকারী ভন্ডপীর ড. আশরাফ আলীমুল্লাহ সিদ্দিকী ও নেছার উদ্দীনের আগমনের বিরুদ্ধে এমন মানববন্ধন, প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

আজ রবিবার দুপুরে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত কর্মসূচিতে চকাদিন মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম আলহাজ্ব মো: আব্দুর রউফের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সিম্বা মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব মো: আনোয়ার হোসেন, চকাদিন মাদ্রাসার শিক্ষক মুফতি আবু বক্কর সিদ্দিক, রাতোয়াল মাদ্রাসা ও এতিমখানার মুহতামিম আলহাজ্ব মাওলানা গোলাম মুর্তজা, মাওলানা তোফাজ্জল হোসেন, মাওলানা মোজাফ্ফর হোসেন প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকার মাওলানা, ইমাম ও তৌহিদী জনতারা কর্মসূচিতে অংশ্রগহণ করেন।

এসময় বক্তারা বলেন দেশের কতিপয় নামধারী ভন্ডপীরদের কারণে আজ ইসলাম নামক শান্তির ধর্ম নিয়ে নানা বিতর্কের সৃষ্টি হয়েছে। এদের মধ্যে অন্যতম ভন্ডপীর হচ্ছেন ড. আশরাফ আলীমুল্লাহ সিদ্দিকী ও নেছার উদ্দীন। এই উপজেলায় এমন ভন্ডপীরের আগমন ঘটলে ইসলাম নিয়ে নতুন বিতর্কের মাধ্যমে ওলামাদের সঙ্গে সাধারণ মুসলমানদের বিভেদের সৃষ্টি হবে। তাই এই উপজেলায় এমন ভন্ডপীরদের আগমন উপজেলাবাসী চান না। আমরা এমন বিতর্কিত ও ভন্ডপীরদের আগমন বন্ধ করতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। যদি এই ভন্ডপীরদের আগমন বন্ধ করা না হয় তাহলে ওইদিন আমরা রাজপথে নেমে কঠোর আন্দোলন করতে বাধ্য হবো। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীনের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।


এই বিভাগের আরো খবর