মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালকিনিতে সাবেক ইউপি সদস্য মোস্তফা সরদার গ্রেপ্তার উলিপুরে আবারো তেঁতুলগাছের মগডালে আলোচিত সেই গৃহবধু চাঁপাইনবাবগঞ্জে সপ্তাহব্যাপী বিনামূল্যে চোখের লেন্সসহ ছানি অপারেশনের উদ্বোধন জঙ্গল সলিমপুরে উন্নয়নের নতুন অধ্যায়—সেনাবাহিনীর তত্ত্বাবধানে শুরু হয়েছে সড়ক নির্মাণ কাজ সালথায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০: বসতবাড়িতে হামলা সালথায় দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাপাহারে সীমান্তবর্তী এলাকায় সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে মতবিনিময় সভা বরগুনায় ব্যবসায়ীর মস্তক বিহীন লাশ উদ্ধার শ্রীপুরে আ’লীগ নেতা ও সাবেক মেয়র আনিছের জানাজায় মানুষের ঢল সংসদে তিতাসে খাদ্য গুদাম নির্মাণের দাবি উত্থাপন করলেন অধ্যক্ষ সেলিম ভুঁইয়া বিশ্বকাপ ফুটবলের আয়োজনের সঙ্গে ত্রিশালে বিক্রি হচ্ছে পতাকা ও জার্সি বিক্রি রাস্তার উপর ময়লারস্তুপ, ময়লা পানিতে সয়লাব, পথচারী চলাচলে ভোগান্তি, পৌর কর্তৃপক্ষ নীরব নান্দাইলে ওয়ার্ল্ড ভিশনের গাছের চারা বিতরণ চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা আটক, আদালতে পাঠিয়েছে পুলিশ ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা গুলিবিদ্ধ সুজনের পাশে দাঁড়ালেন ঢাকার ডিসি নালিতাবাড়ীতে ২ দিনের ব্যবধানে ৫ মাদরাসা ছাত্র নিখোঁজ, এলাকায় আতঙ্ক সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জামালপুরে জজের সহায়তায় হয়রানির অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন ভেঙে পড়া গোয়াতলা বেইলি ব্রিজ পরিদর্শনে সৈয়দ এমরান সালেহ প্রিন্স গোয়াইনঘাটে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন পাইকগাছায় স্ত্রীর সামনে প্রসাব করার প্রতিবাদে প্রকাশ্য জনসম্মুখে নৃশংসভাবে যুবককে হত্যা কৃষিপণ্য রপ্তানিতে গোলকধাঁধা: আমলাতন্ত্র নাকি বাস্তব সংকট? বাংলাদেশে গৃহপালিত প্রাণীতে করোনাভাইরাস শনাক্ত হয়নি: বাকৃবির গবেষণা গৃহবধূকে যৌন নিপীড়নের মামলায় গ্রেপ্তার যুবক একদিন পরই জামিনে মুক্ত ঝালকাঠির সুগন্ধা নদীতে ফের অবৈধ বালু উত্তোলনের শঙ্কা, নদীভাঙন আতঙ্কে এলাকাবাসী রেমিট্যান্স সমৃদ্ধ ফটিকছড়িতে নেই কোন সরকারি প্রশিক্ষণ কেন্দ্র ফটিকছড়ির বনাঞ্চল থেকে বিপুল পরিমাণ কাঠ জব্দ চট্টগ্রামে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি বন্দরে লাশ নিয়ে বিক্ষুব্ধ এলাকাবাসীর থানা ঘেরাও, দারোগা ক্লোজড

নওগাঁর রাণীনগরে দুই বাড়িতে অগ্নিকান্ডে ১৪ লাখ টাকার ক্ষতি, দগ্ধ হয়ে মারা গেছে তিনটি গরু

আব্দুল মালেক, রাণীনগর (নওগাঁ)
বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৯:৩৯ অপরাহ্ন

নওগাঁর রাণীনগরে দুইটি বাড়িতে পৃথক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকান্ডে নগদ টাকাসহ বাড়ি-ঘর ভস্মিভূত হয়েছে। দগ্ধ হয়ে মারা গেছে তিনটি গরু। মঙ্গলবার গভীর রাতে উপজেলার ত্রিমোহনী বাজারে হাসুমিয়া মন্ডলের বাড়িতে ও বুধবার দুপুরে পশ্চিম বালুভরা গ্রামে সোহরাব হোসেনের গোয়াল ঘরে ও বাড়িতে এ ঘটনা ঘটে। পৃথক অগ্নিকান্ডে প্রায় ১৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এর মধ্যে ত্রিমোহনী বাজারে হাসুমিয়া মন্ডলের বাড়িতে আগুনের ঘটনায় রাণীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগী।

ত্রিমোহনী বাজারের হাসুমিয়ার বোন সাথী আক্তার জানান, গভীর রাতে হঠাৎ করে বাড়িতে আগুন জ্বলতে দেখেন তার মা। এরপর চিৎকার করলে লোকজন এসে আগুন নিভানোর চেষ্টা করে। পরে আগুনের গতি বেরে যাওয়ায় রাণীনগর ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রন করে। ততক্ষণে বাড়িতে থাকা নগদ এক লাখ টাকা, টিভি, ফ্রিজ, চাল, ডাল, ধানসহ তিনটি কক্ষের সম্পন্ন আসবাবপত্র ও মালামাল পুরে ভস্মিভূত হয়ে যায়। সাথী আরও জানান, কিভাবে আগুন ধরেছে এটা আমরা কেউ বলতে পারছিনা। তবে কেউ শত্রুতা বসত: ধরেও দিতে পারে। আগুনে প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

রাণীনগর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার দেলোয়ার হোসেন বলেন, বুধবার দুপুর ১টার দিকে উপজেলার পশ্চিম বালুভরা গ্রামে আবুল হোসেনের ছেলে সোহরাব হোসেনের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে আগুনে দগ্ধ হয়ে মারা যায় তিনটি গরু। আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে এটি বিদ্যুতের সর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, রাতে ত্রিমোহনী বাজারে হাসুমিয়া মন্ডলের বাড়িতে আগুনে নগদ টাকাসহ তিনটি কক্ষের সম্পন্ন মালামাল ভস্মিভূত হয়ে গেছে। তবে ওই বাড়িতে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা প্রাথমিকভাবে জানা সম্ভব হয়নি।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, খবর পেয়ে রাতেই ত্রিমোহনী বাজারের ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় ওই পরিবারের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ক্ষতিয়ে দেখা হচ্ছে। তবে কেউ আগুন ধরে দিয়ে থাকতে পারে হাসুমিয়া এমনটি মৌখিকভাবে জানালেও লিখিত অভিযোগে আগুন লাগার বিষয়ে স্পষ্ট করে কিছু উল্লেখ করেনি। এছাড়া পশ্চিম বালুভরা গ্রামে আগুনের ঘটনা ক্ষতিয়ে দেখতে পুলিশ পাঠানো হয়েছে।


এই বিভাগের আরো খবর