নওগাঁর রাণীনগর আল-আমিন দাখিল মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের সাথে মতবিনিময় করেছেন মাদ্রাসাটির অ্যাড হক কমিটির নব-নির্বাচিত সভাপতি মোস্তফা ইবনে আব্বাস। বৃহস্পতিবার সকালে মাদ্রাসায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রাণীনগর উপজেলা জামায়াতে ইসলামী সাবেক আমির ও বর্তমান জেলা জামায়াতে ইসলামীর সুরা সদস্য মোস্তফা ইবনে আব্বাস গত কয়েক দিন আগে মাদ্রাসাটির অ্যাড হক কমিটির সভাপতি নির্বাচিত হন।
সভাপতি হয়েই ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়ন, নৈতিক শিক্ষা, শিক্ষক ও শিক্ষার্থীদের সম্পর্কের উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের সাথে সকল শিক্ষকের সম্পর্ক ও যোগাযোগের উন্নয়নসহ আগামীতে প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন লক্ষ্যে এই মতবিনিময় সভার আয়োজন করেন তিনি।
সভায় বক্তব্য রাখেন, মাদ্রাসার সভাপতি মোস্তফা ইবনে আব্বাস, সুপার শরিফ উদ্দিন মাঝহারি, শিক্ষক নাবিয়ুত তওবা, শিক্ষক ছানোয়ার জাহান আল মামুনসহ অনেকেই।