ফরিদপুরের নগরকান্দা উপজেলা আইন শৃঙ্খলা কমিটি মাসিক সভা মঙ্গলবার (৩০ ডিসেম্বর )
সকাল ১১ টায় নগরকান্দা উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।
নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার মেহরাজ শারবিন এর সভাপতিত্বে বক্তব্যে রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার নগরকান্দা সার্কেল মাহমুদ হাসান, সহকারী কমিশনার ভুমি আফরোজা হক তাণিয়া,উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহিল আবরার,নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার রেজাউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জয়দেব কুমার সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম , লস্করদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল, সরকারি এম এন একাডেমীর প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রওনক আরা বেগম, উপজেলা মুক্তিযোদ্বা কমান্ডার আলহাজ্ব সাহেব মিয়া, কোদালিয়া শহীদনগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাজু মোল্লা প্রমুখ ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মেহরাজ শারবিন নগরকান্দা থানার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন। তিনি নগরকান্দাকে মাদক মুক্ত করতে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সকলের সহযোগিতা কামনা করেন।