সারাদেশের ন্যায় ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে উৎযাপিত হয়েছে – পহেলা বৈশাখ ১৪৩৩।
আজ মঙ্গলবার (১৪এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয় বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪৩৩। বৈশাখী শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
বৈশাখের দিন সকালে আগত অতিথিদের পান্তা ভাতে কাচা লংকা, আলু ভর্তা, বেগুন ভর্তা, ডাউল ভর্তা আর ইলিশ মাছ দিয়ে আপ্যায়ন করা হয় ।
নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম এর নেতৃত্বে বৈশাখী শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি আফরোজা হক তানিয়া, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ রাসুল সামদানী আজাদ, নগরকান্দা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাইফুর রহমান মুকুল, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, উপজেলা কৃষি অফিসার রেজাউল করিম, উপজেলা প্সরানী সম্পদ কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম, সরকারী মহেন্দ্র নারায়ন একাডেমীর প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়া,শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব আলী মিয়া সহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি,শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী ও সুধীজন ।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বলেন-পহেলা বৈশাখ আমাদের প্রাণের উৎসব। যুগ যুগ ধরে বাংলাদেশের জনগন পহেলা বৈশাখ পালন করে আসছে। সবশেষে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।