শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
হুন্দ্বীপ পাড়া ঘরোয়া প্রিমিয়ার লীগের জমজমাট ফাইনাল, চ্যাম্পিয়ন এইচপি ব্রাদার্স এলিভেন বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থা’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে যুবদল নেতা-সহ ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেফতার ও বিদেশি মুদ্রা উদ্ধার নদীতে ঘোড়া গোসল করানোর সময় প্রাণ হারালেন যুবক শ্রীপুরে ২৫ লিটার চোলাই মদসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবসে র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন রুমন ঈদ-পরবর্তী ভাদুঘর মহল্লার নেতাকর্মীদের সঙ্গে এমপি শ্যামলের মতবিনিময় সভা স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কার্যকলাপ, পুলিশের অভিযানে গ্রেফতার নগরকান্দার  চাঁদহাটে  মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন আনোয়ারায় ২৪ ঘণ্টার মধ্যে সিএনজি ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেপ্তার মোবাইল ফোন না পেয়ে অভিমানে বিষপান, কাউখালীতে স্কুলছাত্রের মৃত্যু আনোয়ারায় ইয়াবা পাচারের নতুন রুট, অধরাই রয়ে গেছে গডফাদাররা ঈদ পুনর্মিলনীতে উন্নয়ন ও জনঅধিকার প্রতিষ্ঠার আহ্বান হাজী আশরাফ উদ্দিনের লালমনিরহাটে বজ্রপাতে গৃহবধূর আকস্মিক মৃত্যু জেলা প্রশাসনের শোক প্রকাশ ফটিকছড়িতে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত চাঁদাবাজি মামলায়-হাটহাজারীতে ‘ভুয়া সাংবাদিক’ আটক ফটিকছড়িতে মাটি কর্ত্তন করায় ৫০ হাজার টাকা জরিমানা, বালি জব্দ ​বদলে যাচ্ছে রাঙামাটি, নান্দনিক সৌন্দর্যে মুগ্ধ হবেন পর্যটকরা শীতলক্ষ্যার বুকে টোয়াব অগ্রগামী ঐক্যজোটের আয়োজন, পর্যটন শিল্পে ইতিবাচক সংযোগ ও অগ্রযাত্রার প্রত্যাশা হোমনায় নিখোঁজের একদিন পর নারীর লাশ উদ্ধার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ভান্ডারিয়ার মনিরুল ইসলাম সোহাগ পুস্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি অনুমোদন বিএনপি সভাপতির ওপর হামলার ঘটনায় চার যুবদল নেতা বহিষ্কার নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের আগমনকে কেন্দ্র করে মতলব উত্তরে উৎসবমুখর পরিবেশ পাইকগাছায় জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে প্রাণনাশের হুমকি: থানায় অভিযোগ ছাগল চড়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ নবীগঞ্জে ৬ মাসের বেশি বিদ্যুৎ বিল বকেয়া, সংযোগ বিচ্ছিন্ন ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার, আটক ৫

নগরকান্দায় গুরুত্বপূর্ণ সড়কের পাশে ময়লার ভাগাড় দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী ও এলাকাবাসি

শওকত শরীফ, ফরিদপুর
রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫, ৮:৫২ অপরাহ্ন

ফরিদপুরের নগরকান্দা-মুকসুদপুর সড়ক, নগরকান্দা- সালথা সড়কের পাশে ও কুমার নদের পাড়ে, শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় এর পাশে ফরিদপুরের নগরকান্দা পৌরসভার ময়লা আবর্জনার ভাগাড়। দুর্গন্ধে যানবাহনের চালক, পথচারী এলাকাবাসী সহ সকলে রয়েছেন চরম দুর্ভোগে। এ সড়ক দিয়ে প্রতিদিন বিভিন্ন স্কুল- কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীরা নাক মুখে কাপড় চেপে কষ্ট করে চলাচল করতে হচ্ছে।

সরেজমিন গিয়ে দেখা যায়, দ্বিতীয় শ্রেণীর নগরকান্দা পৌরসভাটি দীর্ঘ ২৫ বছর ধরে প্রশাসনিক কার্যক্রম চললেও মূলত ময়লা -আবর্জনা ফেলার নির্দিষ্ট কোন পয়েন্ট বা ডাস্টবিন নেই। ফলে পৌর শহরের বাজার ছাড়াও এলাকার বাসাবাড়ি গুরুত্বপূর্ণ স্থানের পুঞ্জিভূত ময়লা গুলো এভাবেই শহরের যেখানে সেখানে ফেলে রাখায় এ দুরবস্থার সৃষ্টি হয়েছে। এভাবেই সড়কের পাশে ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এসব দুর্গন্ধযুক্ত উচ্ছিষ্ট ময়লা-আবর্জনাসমূহ স্তুপ আকারে রাখায় যানবাহনের চালক পথচারিদের পথ চলা দুরূহ হয়ে পড়েছে।

পৌর শহরের ওই সড়কেই উপজেলা সহকারী কমিশনার ভুমি অফিস, পৌরসভা ভবন, কেন্দ্রীয় বাজার মসজিদ, টিএনটি অফিস, বাস স্টপেজ,আল-দিন ফাউন্ডেশন, শায়েখ জাকারিয়া (র:) এরাবিক মডেল মাদ্রাসা, ফয়জুন্নেসা মহিলা মাদ্রাসা ও এতিমখানা, বাজার ও সরকারি নগরকান্দা কলেজ রয়েছে। তাছাড়াও রয়েছে একাধিক ব্যাংক বীমা অফিস,টিভি ফ্রিজের শোরুম ইত্যাদি। ময়লা আবর্জনার ভাগাড়ের বিপরীত পাশে দোকানপাট ও ভিআইপি আবাসিক এলাকা অবস্থিত। এলাকার বাসিন্দা, মোঃ স্বপন মোল্লা ও পাইকারি ফল ব্যবসায়ী মোহাম্মদ শাহিন মিয়া জানান, এক মাস হলো, পৌরসভার মায়লা- আবর্জনা নগরকান্দা বাসীর বার বার আবেদন নিবেদনের প্রেক্ষিতে, এখানে ফেলেন না, কিন্তু বাসা বাড়ির লোকজন এখানে নিয়মিত ময়লা – আবর্জনা ফেলছেন। এতে করে আমাদের দুর্ভোগ পূর্বের মতো রয়েছে গেছে।

এলাকার বাসিন্দা, পারভিন বেগম বলেন, ময়লার দুর্গন্ধের কারণে এখানে বসবাস করা দায়। নাক মুখ চেপে রাস্তা চলাচল করতে হয়। বাড়ির ছোট ছোট বাচ্চারা দুর্গন্ধের কারণে ঠিকমতো খাবার খেতে পারছে না। এ কারণে বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে। এছাড়া গরু- ছাগলও ঠিকমতো খাবার খেতে পারছে না গন্ধ আর মাছির কারণে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জয়দেব কুমার সরকার বলেন, সড়কের পাশে ময়লার ভাগাড়ের কারণে পথচারীদের দুর্গন্ধের কারণে বিভিন্ন রোগবালাই হতে পারে।

খোলা স্থানে ময়লা আবর্জনা ফেলার ফলে ওই এলাকার পরিবেশ দূষিত হওয়ার পাশাপাশি মানুষের মধ্যে স্বাস্থ্য ঝুঁকির প্রভাব পড়তে পারে। ফলে মশা-মাছির উপদ্রব বাড়তে পারে ওই এলাকায়। এ কারণে শিশু ও বৃদ্ধরা ডায়রিয়া, শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হতে পারে।

সহকারী কমিশনার ভূমি ও পৌর প্রশাসক মোহাম্মদ মাসুম বিল্লাহ বলেন, পৌরসভায় ময়লা- আবর্জনা রাখার জন্য নিজস্ব কোনো ডাস্টবিন বা জমি না থাকার কারণে এ সমস্যা হচ্ছে। অস্থায়ী ডাস্টবিনের ব্যবস্থা করা হয়েছিল কিন্তু তা চুরি হয়ে গেছে। তাছাড়া মায়লা-আবর্জনা আর ওখানে ফেলা হয় না। ডাস্টবিনের জন্য জায়গা খোজা হচ্ছে।

 


এই বিভাগের আরো খবর