ফরিদপুরের নগরকান্দায় জামায়াতে ইসলামী নগরকান্দা উপজেলা শাখার আয়োজনে ইফতার মাহফিলের অনুষ্ঠিত হয়েছে ।
গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলা সদরের জেলা পরিষদ অডিটেরিয়ামে আয়োজিত এই ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন নগরকান্দা উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও ফরিদপুর-২ আসনের জামায়াতে ইসলামীর র্প্রাথী মাওলানা সোহরাব হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফরিদপুর জেলা জামায়াত ইসলামের নায়েবে আমির ইমতিয়াজ উদ্দিন আহমেদ । নগরকান্দা উপজেলা জামায়াতে ইষলামীর সাধারন সম্পাদক বিএম ফজলুর রহমান ও অ্যাডভোকেট মোঃ সরোয়ার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর আবু হারিচ মোল্লা। বক্তব্য রাখেন জেলা জামাতের বাইতুল মাল সম্পাদক মোঃ ফারুক হোসেন, অফিস সেক্রেটারী অধ্যাপক মোঃ মিজানুর রহমান, সালথা উপজেলা আমীর অধ্যাপক আবুল ফজল মুরাদ, মোহাম্মদ এনায়েত হোসেন,ডাঃ মেহেদী হাসান মাসুদ, মোহাম্মদ আখতার হোসেন, হাফেজ মিজানুর রহমান প্রমুখ।