ফরিদপুরের নগরকান্দায় ধানের শীষের পক্ষে বিশাল এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় নগরকান্দা উপজেলা সদরের শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে নগরকান্দা উপজেলা মহিলা দল আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
নগরকান্দা উপজেলা মহিলা দলের সভাপতি নার্গিস আক্তারের সভাপতিত্বে বক্তব্যে রাখেন নগরকান্দা উপজেলা মহিলা দলের সাধারন সম্পাদক মাহমুদা ইসলাম, সালথা উপজেলা মহিলা দল নেত্রী ফারজানা আক্তার, নগরকান্দা পৌর মহিলা দল নেত্রী চুমকি জামান। এ সময় উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক শামচুন্নাহার রেবা,সহ সভাপতি মিনারা জামান, সহ সভাপতি সুলতানা রাজিয়া, সহ সভাপতি লাভলী বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক জয়নব খানম, মহিলা দল নেত্রী শিরিন সুলতানা, রোজিনা রোজি,আবিদা সুলতানা কানন প্রমুখ।
উপজলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে মহিলা দলের নেতা কর্মীরা সমবেত হয়। নগরকান্দা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠটি কানায় কানায় পরিপূর্ণ হয়। হাজার হাজার মহিলাদের উপস্থিতিতে ধানের শীষের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে।