বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারী) বিকালে নগরকান্দার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া কাজী বাড়ি চত্বরে ডাঙ্গী ইউনিয়ন বিএনপি ও অংগ সংগঠনের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। সভাপতিত্বে করেন ডাঙ্গী ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রইসউদ্দীন চোকদার। বক্তব্য রাখেন নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান বাবুল,সাধারন সস্পাদক সাইফুর রহমান মুকুল,সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ,যুগ্ম সাধারন সম্পাদক বদরুজ্জামান তারা মোল্লা, ফরিদপুর জেলা যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক তৈয়াবুর রহমান মাসুদ,ডাঙ্গী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সহ সভাপতি কাজী এস্কেন্দার আলী, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, নগরকান্দা উপজেলা জাসাস এর সভাপতি জহিরুদ্দিন চোকদার লুলু, আব্বাস মাষ্টার, আবুল হোসেন প্রমুখ।