ফরিদপুরের নগরকান্দায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নগরকান্দা – সালথার মসজিদে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২৮ নভেম্বর) বাদ জুম্মা নগরকান্দা মডেল মসজিদ,নগরকান্দা বাজার মসজিদ,বায়তুল মামুর জামে মসজিদ, জুঙ্গুরদী কাসিমুল উলুম মাদ্রাসা জামে মসজিদ,জুঙ্গুরদী ঈদগাহ জামে মসজিদ, শশা জামে মসজিদ,মধ্যে জগদিয়া জামে মসজিদ, লস্করদিয়া জামে মসজিদ সহ বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নগরকান্দা উপজেলা বিএনপি ও অংগ সংগঠনের উদ্যোগে নগরকান্দা উপজেলা মডেল মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সহ সভাপতি আলিমুজ্জামান সেলু, সহ সভাপতি হাবুব আলী মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জাজরিস, ফরিদপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক তৈয়াবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হেলালউদ্দীন হেলাল, নগরকান্দা পৌর ওলামা দলের সভাপতি মাওলানা সাইফুর রহমান, সাধারন সম্পাদক মজিবর রহমান,
দোয়া পূর্ব আলোচনায় নগরকান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ বলেন, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ শুধু দলীয় নেতা নয়। আজকে তিনি জাতীয় প্রতীক হিসেবে সকল দলের কাছে শ্রদ্ধেয় ও সম্মানের জায়গায় স্থান করে নিয়েছেন। বিগত সরকার তাঁকে বহু নির্যাতন জেল জুলুম করেছেন। তারপরও তিনি দলীয় স্বার্থের বাইরে গিয়ে কখনো আপোষ করেন নাই। আজ তিনি বয়সের ভারে নানান রোগে অসুস্থ্য হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন । আল্লাহর কাছে আমরা কায়মনোবাক্যে তার আশু রোগমুক্তির জন্য দোয়া করি।