দিনব্যাপী নানা কর্মসুচীর মধ্যে দিয়ে ফরিদপুরের নগরকান্দায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ পালিত হয়েছে।
নগরকান্দা উপজেলা প্রশাসন আয়োজিত কর্মসূচীর মধ্যে ছিল শ্রদ্ধাঞ্জলি নিবেদন, প্রভাত ফেরি,আলোচনা সভা, কিশোর কিশোরীদের মাঝে পুরুষ্কার বিতরন।
আজ শনিবার সকাল সাড়ে ৭ টায় নগরকান্দা উপজেলা পরিষদ চত্বরের শহীদ মিনারে উপজেলা প্রশাসন, নগরকান্দা পৌরসভা,নগরকান্দা পৌরসভা,নগরকান্দা থানা পুলিশ,নগরকান্দা উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অংগ সংগঠন, নগরকান্দা প্রেসক্লাব, সরকারি নগরকান্দা মহাবিদ্যালয়,সরকারি মহেন্দ্র নারায়ন একাডেমী,শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন রাজৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর প্রভাত ফেরি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
সকাল ৯ টায় নগরকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মেহরাজ শারবিন এর সভাপতিত্বে এবং সরকারি এম এন একাডেমীর সাবেক ভারপ্রাপ্ত প্রধান মিক্ষক এ কে এম সাইয়াদুর রহমান বাবলুর সঞ্চালনায় অনষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভুমি আফরোজা হক তানিয়া,নগরকান্দা থানার অফিসার ইনচার্জ রাসুল সামদানী আজাদ, নগরকান্দা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহ সভাপতি সৈয়দ শাহীনুজ্জামান শাহীন, সহ সভাপতি মাহাবুব আলী মিয়া,সহ সভাপতি আশরাফ আলী মুন্সী,নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী নিমেরী, যুবদল নেতা তৈয়াবুর রহমান,হেলালউদ্দীন হেলাল প্রমুখ। আলোচনা সভা শেষে কবিতা আবৃতি, চিত্রাংকন,শুদ্ধ বানান প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পিরুষ্কার বিতরন করা হয়।