যথাযোগ্য মর্যাদায় ও দিন ব্যাপী নানা কর্লমসূচীর মধ্যে দিয়ে ফরিদপুরের নগরকান্দায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস -২০২৬ পালিত হয়েছে।
সূর্যোদয়ের সাথে সাথে নগরকান্দা উপজেলা পরিষদ চত্বরে ৩১ বার তোপধ্বনি মাধ্যমে দিবসের সূচনা শুরু হয়। সকাল ৮ টায় উপজেলা পরিষদ চত্বরের শহী মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এর পক্ষে, উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ, নগরকান্দা পৌরসভা , নগরকান্দা থানা পুণিশ,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, নগরকান্দা উপজেলা বিএনপি ও অংগ সংগঠন, নগরকান্দা প্রেসক্লাব, নগরকান্দা সরকারি কলেজ, সরকারি মহেন্দ্র নারায়ন একাডেমী, শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
সকাল ৯টায় এম এন একাডেমী মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম। কুচকাওয়াজ এবং ডিসপ্লে অনুষ্ঠিত হয়।
দুপুর ১২ টায় নগরকান্দায় জেলা পরিষদ অডিটেরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন নগরকান্দা থানার অফিসার ইনচার্জ রাসুল সামদানি আজাদ,নগরকান্দা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাইফুর রহমান মুকুল,নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, নগরকান্দা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব সাহেব মিয়া প্রমুখ।