ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযোশরদী ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সন্ধ্যায় উপজেলার চাঁদহাট বাজার উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন চরযোশরদী ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম ফকির। উপস্থিত ছিলেন
নগরকান্দা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সহ সভাপতি আলিমুজ্জামান সেলু,সহ সভাপতি মাহাবুব আলী মিয়া, সহ সভাপতি আশরাফ আলী মুন্সী, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক রেজাউল আলম রিজু, সহ সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান তালুকদার,পল্লী উন্নয়ন ও সমবায় সস্পাদক ইকরাম হোসেন লাবলু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান মুন্সী,ফরিদপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হেলালউদ্দীন হেলাল, যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, রবিউল ইসলাম বাবু,চরযোশরদী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোহাম্মাদ আলী, ওলামা দল নেতা মাওলানা শহিদুল ইসলাম, মাওলানা সাইফুর রহমান, মজিবর রহমান, বিএনপি নেতা কামাল মাতুব্বর, হেমায়েত হোসেন প্রমুখ।
ইফতারের পূর্বে দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন নগরকান্দা উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ রুহুল আমিন ।