শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
হুন্দ্বীপ পাড়া ঘরোয়া প্রিমিয়ার লীগের জমজমাট ফাইনাল, চ্যাম্পিয়ন এইচপি ব্রাদার্স এলিভেন বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থা’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে যুবদল নেতা-সহ ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেফতার ও বিদেশি মুদ্রা উদ্ধার নদীতে ঘোড়া গোসল করানোর সময় প্রাণ হারালেন যুবক শ্রীপুরে ২৫ লিটার চোলাই মদসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবসে র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন রুমন ঈদ-পরবর্তী ভাদুঘর মহল্লার নেতাকর্মীদের সঙ্গে এমপি শ্যামলের মতবিনিময় সভা স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কার্যকলাপ, পুলিশের অভিযানে গ্রেফতার নগরকান্দার  চাঁদহাটে  মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন আনোয়ারায় ২৪ ঘণ্টার মধ্যে সিএনজি ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেপ্তার মোবাইল ফোন না পেয়ে অভিমানে বিষপান, কাউখালীতে স্কুলছাত্রের মৃত্যু আনোয়ারায় ইয়াবা পাচারের নতুন রুট, অধরাই রয়ে গেছে গডফাদাররা ঈদ পুনর্মিলনীতে উন্নয়ন ও জনঅধিকার প্রতিষ্ঠার আহ্বান হাজী আশরাফ উদ্দিনের লালমনিরহাটে বজ্রপাতে গৃহবধূর আকস্মিক মৃত্যু জেলা প্রশাসনের শোক প্রকাশ ফটিকছড়িতে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত চাঁদাবাজি মামলায়-হাটহাজারীতে ‘ভুয়া সাংবাদিক’ আটক ফটিকছড়িতে মাটি কর্ত্তন করায় ৫০ হাজার টাকা জরিমানা, বালি জব্দ ​বদলে যাচ্ছে রাঙামাটি, নান্দনিক সৌন্দর্যে মুগ্ধ হবেন পর্যটকরা শীতলক্ষ্যার বুকে টোয়াব অগ্রগামী ঐক্যজোটের আয়োজন, পর্যটন শিল্পে ইতিবাচক সংযোগ ও অগ্রযাত্রার প্রত্যাশা হোমনায় নিখোঁজের একদিন পর নারীর লাশ উদ্ধার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ভান্ডারিয়ার মনিরুল ইসলাম সোহাগ পুস্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি অনুমোদন বিএনপি সভাপতির ওপর হামলার ঘটনায় চার যুবদল নেতা বহিষ্কার নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের আগমনকে কেন্দ্র করে মতলব উত্তরে উৎসবমুখর পরিবেশ পাইকগাছায় জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে প্রাণনাশের হুমকি: থানায় অভিযোগ ছাগল চড়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ নবীগঞ্জে ৬ মাসের বেশি বিদ্যুৎ বিল বকেয়া, সংযোগ বিচ্ছিন্ন ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার, আটক ৫

নগরকান্দার শাকপালদিয়ায় যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেফতার ১৮

শওকত শরীফ, ফরিদপুর 
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬, ৮:৫৭ অপরাহ্ন

ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের শাকপালদিয়া গ্রামে ইউ পি সদস্য কুদ্দুস মোল্লার বাড়িতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অস্ত্র ও মাদক সহ ১৮ জন দুষ্কৃতকারীকে আটক করা হয়েছে।

এসময় তাদের কাছ থেকে ০১টি সিঙ্গেল ব্যারেল পাইপ গান, ০১টি কার্তুজ (১২ গেজ), ১০টি ঢাল, ০৭টি বর্শা, ০৮টি কাস্তে, ০৬টি রামদা, ০৫টি ছোট ছুরি, ​০৪ কেজি গাঁজা এবং ১০২ পিস ইয়াবা, ​০৬টি অ্যান্ড্রয়েড ফোন এবং ০১টি বাটন ফোন উদ্ধার করা হয়।

সেনা সূত্রে জানা যায়,জানুয়ারি ২০২৬ মাসে নগরকান্দা উপজেলায় তিনটি মরদেহ উদ্ধার ও রাজনৈতিক প্রতিপক্ষের উপর হামলার ঘটনা ঘটেছে। তথাপি, যৌথবাহিনী কর্তৃক মাদক কারবারি ও জুয়াড়িদের গ্রেপ্তার, ককটেল ও নানা দেশীয় অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযান পরিচালনার ফলে জনমনে স্বস্তি ফিরে এসেছে। এদিকে, আজ ২২ জানুয়ারি ভোর রাত সাড়ে ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, শাকপালদিয়া এলাকায় একদল সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মাদক বিক্রি এবং আসন্ন নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত করার উদ্দেশ্যে অস্ত্রসহ অবস্থান করছে। এ খবরের ভিত্তিতে নগরকান্দা আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং স্থানীয় পুলিশের একটি যৌথ দল দ্রুত অভিযান চালায়। অভিযানে মোট ১৮ জন দুষ্কৃতকারীকে আটক করা হয়েছে। তারা হলেন: মো: সহিদ মোল্লা (৬৫), মো: শহিদ মোল্লা (৬৬), সিয়াম শেখ (১৫), মো: পারভেজ ফকির (২৫), মো: নাজমুল (২৩), আয়মান আশরাফ (১৫), মো: ইয়াসিন মোল্লা (১৬), মো: আজিম মোল্লা (২৭), মো: শাজাহান শেখ (৩৬), মো: রবিউল মোল্লা (৩০), মো: ইদ্রিস মোল্লা (৪২), আলেয়া বেগম (৩৮), তামান্না আক্তার (২০), মনিরা আক্তার (৩৫), রুনা আক্তার (২২), নাদিয়া বেগম (৩২), নূরজাহান (৬০) এবং জয়নব বেগম (৬০) গ্রামঃ শাকপালদিয়া, ইউনিয়নঃ লস্করদিয়া, উপজেলাঃ নগরকান্দা, জেলাঃ ফরিদপুর।
আটক আসামি এবং উদ্ধারকৃত মালামাল নগরকান্দা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
সেনা সূত্র মতে জানা যায়, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদক, চাঁদাবাজি ও অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে সেনাবাহিনী। অপরাধ দমনে সেনা ক্যাম্প সমূহকে প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে সহায়তা করার জন্য সকল নাগরিককে আহ্বান জানানো হয়েছে।


এই বিভাগের আরো খবর