বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এর হাতকে শক্তিশালী করা এবং আসন্ন নির্বাচনে ফরিদপুর-২ আসনে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে ফরিদপুরের নগরকান্দায় এক নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকালে নগরকান্দার হিয়াবলদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুলসুতি ইউনিয়ন বিএনপি আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
ফুলসুতি ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মনিরুজ্জামান মিয়ার সভাপতিত্বে বক্তব্যে রাখেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সহ সভাপতি আলিমুজ্জামান সেলু, সহ সভাপতি মাহাবুব আলী মিয়া, সহ সভাপতি আশরাফ আলী মুন্সী, যুগ্ম সাধারণ সম্পাদক বদরুজ্জামান তারা মোল্লা, নগরকান্দা পৌর বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহবায়ক আবুল আহসান টিটু,সাবেক যুগ্ম সাধারন সম্পাদক হাফিজুর রহমান শরীফ, ফরিদপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক তৈয়াবুর রহমান মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক হেলালউদ্দীন হেলাল, ফুলসুতি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান,মোকলেছুর রহমান,যুবদল নেতা মোমরেজ আলম,আক্তারুজ্জামান কালা, মহিলা দল নেত্রী সাজেদা বেগম প্রমুখ।