মানসম্মত ও যুগোপযোগি শিক্ষা প্রদানের অঙ্গিকার নিয়ে “এখানে আগামী এখন” এই স্লোগানকে ধারন করে প্রতিষ্ঠিত নগরকান্দা আইডিয়াল স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল ১০ টায় নগরকান্দা আইডিয়াল স্কুল চত্বরে অভিভাবক সমাবেশ ও পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগরকান্দা আইডিয়াল স্কুলের পরিচালক এস এম তারিক আব্দুল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাফী,বিন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি মোঃ মাসুম বিল্লাহ। বক্তব্য রাখেন নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, নগরকান্দা বাজার বনিক সমিতির সাবেক সাধারন সম্পাদক শামচুল হুদা হুদু,শহীদ মুক্তি যোদ্ধা আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব আলী মিয়া, নগরকান্দা উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা আজিজুল হক মাদানী, অভিভাবক মোঃ শামসুল হক,সাংবাদিক শফিকুল হক মন্টু,খলিলুর রহমান তালুকদার,মাহাবুব হোসেন প্রমুখ।
শিক্ষার্থীদের হাতে ফলাফল শিট তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ ও আইডিয়াল স্কুলের পরিচালক । ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশে প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী এবং অভিভাবক উপস্থিত ছিলেন । উল্লেখ্য ২০১৭ সালে ১ জানুয়ারী নগরকান্দা আইডিয়াল স্কুল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।