বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি সরকার জনগণের কল্যাণের সরকার: সেলিমুজ্জামান এমপি শেরপুরে জেলা যুবদলের উদ্যোগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল আমতলীতে বিএনপির বিক্ষোভ মিছিল পাইকগাছায় ভুমিহীনের জমি জবর দখল নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে ছাত্রদল-যুবদলের অবস্থান কর্মসূচি সাতক্ষীরায় বিআরটিএ কর্তৃক সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক হস্তান্তর কলমাকান্দাকে আগামী ৫০ বছরের মহাপরিকল্পনায় আধুনিক জনপদ করা হবে: ডেপুটি স্পিকার কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় সাতক্ষীরায় যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল প্লাস্টিক দূষণ রোধে কাপ্তাই ৪১ বিজিবি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ভাণ্ডারিয়ায় দুই ভেটেরিনারি ওষুধ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ফল মেলার উদ্বোধন সালথায় কমিটিতে পদবঞ্চিত হয়ে ছাত্রদল কর্মীর সংবাদ সম্মেলন সালথায় নবগঠিত ছাত্রদলের আনন্দ মিছিল মতলব উত্তরে অপ্রচার ও শিষ্টচার বর্হিভুত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল বগুড়ার শিবগঞ্জ মোকামতলা উপজেলার তিন ইউনিয়নের নাম পরিবর্তনে গণশুনানি অনুষ্ঠিত লালমোহনে ব্রিজ ভেঙে ট্রাক খালে, চালক নিহত পুলিশের নাকের ডগায় মাদক ব্যাবসা,র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ উদ্ধার, গ্রেপ্তার-৩ নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে রয়েছে সশস্ত্রবাহিনী জামায়াতের ব্রিফিং চলাকালীন “দোসর” আখ্যা দিয়ে হামলা, সাংবাদিক আহত বাংলাদেশের সাহিত্যকে বিশ্বদরবারে পৌঁছে দিচ্ছেন শাম্মী তুলতুল মাইলস্টোন এয়ার সার্ভিস লিমিটেডের আয়োজনে হজ্জ ও ওমরা পালন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ​ফুলবাড়ীয়ায় পৌর এলাকায় নতুন সোলার বাতি স্থাপন কাজের উদ্বোধন নগরকান্দায় সাংবাদিকদের সাথে নবনিযুক্ত ইউএনও রেজওয়ানা আফরিনের মতবিনিময় কাউখালীতে বিএনপির অবস্থান কর্মসূচি নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে আনোয়ারায় পুলিশের নজরদারি জোরদার বগুড়ার সোনাতলায় গরুভর্তি ভটভটি উল্টে সাবেক ইউপি সদস্য নিহত সালথা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষনা: সভাপতি রাজ, সম্পাদক সোহেল কাউখালীর দুটি সরকারি উচ্চ বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট: নিরসনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কুমিল্লার মুরাদনগরে সড়ক নিয়ে মিথ্যাচার, প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা বরিশাল বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন করতে ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নতুন ফ্ল্যাটে অঙ্কুশ-ঐন্দ্রিলা, তাহলে বিয়েটা কবে?

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১, ১২:১০ অপরাহ্ন
https://www.dhakaprotidin.com/wp-content/uploads/2021/01/অঙ্কুশ-ঐন্দ্রিলা-Dhaka-Protidin-ঢাকা-প্রতিদিন.jpg

বিনোদন ডেস্ক : টলিজুটি অঙ্কুশ হাজরা আর ঐন্দ্রিলা সেন বিয়েটা সেরেই ফেলতে চলেছেন এমনটা শোনা গিয়েছিলো দিন কয়েক আগে। অভিনেতা নিজেই ঘনিষ্ঠমহলের কাছে জানিয়েছেন যে, ২০২১ সালের গোড়ার দিকেই দীর্ঘদিনের প্রেমিকা ঐন্দ্রিলার সঙ্গে গাঁটছড়া বাঁধবেন তিনি। দিনক্ষণ অবশ্য জানাননি এখনও। তবে সূত্রের খবর, মার্চেই বিয়ের পিড়িতে বসছেন টলিউডের এই তারকাজুটি। এদিকে সাত পাকে বাঁধা পড়ার আগেই পরিবারে নতুন সদস্য এনে হাজির হয়েছেন জুটি! মানে গাড়ি কিনে ফেলেছেন। এবার সংসার পাতার জন্য নতুন ফ্ল্যাটও কিনে ফেললেন অঙ্কুশ-ঐন্দ্রিলা জুটি।

নতুন আস্তানা গড়ার আনন্দ অনুরাগীদের সঙ্গে ভাগও করে নিয়েছেন অঙ্কুশ ইতিমধ্যে। তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে রীতিমতো জ্বলজ্বল করছে সেই ফ্ল্যাটের দরজার ছবি। নেমপ্লেটে মোটা হরফে হবু দম্পতির নাম লেখা- অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন। আসন্ন সিনেমা ম্যাজিক-এর নাম ধার করেই অভিনব ক্যাপশন বেঁধেছেন অভিনেতা অঙ্কুশ। লিখেছেন, “কিছু জিনিস জীবনে সত্যিই ম্যাজিকের মতো মনে হয়। আপাতত অনুভূতিটা এইটুকুই থাক।” ভক্তদের জন্য যে আরও চমক অপেক্ষা করে রয়েছে, সেই ইঙ্গিতও এই পোস্টের মধ্য দিয়েই দিয়ে ফেলেছেন তিনি।

আর অভিনেতার ওই স্টেটাস চোখে পড়ার মাত্রই তাঁদের ভালবাসা জানান তৃণা সাহা, দর্শনা বণিক, ঋতাভরী চক্রবর্তী-সহ একাধিক অভিনেতা। বাদ যাচ্ছেন না অনুরাগীরাও। কবে সংসার পাতবেন? সেই প্রশ্নও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় উড়ে এসেছে তারকা জুটির দিকে। ওদিকে আবার সাংসদ-অভিনেতা দেব অঙ্কুশের টুইট রি-টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন। বলছেন, “ভাই, সুখবর! শুভেচ্ছা রইল।”

https://www.instagram.com/p/CKLmoFXMU3B/?utm_source=ig_embed

উল্লেখ্য, মার্চ মাসে বিয়ে করার কথা জানালেও কবে সেই শুভদিন, সেকথা জানাননি অভিনেতা। তাঁর কথায়, দুই পরিবার কথা বলেই বিয়ের দিন ঠিক করা হবে। আসলে, অঙ্কুশ এবং ঐন্দ্রিলা একই সঙ্গে জিমে যান। উপরন্তু, অভিনয়ের ওয়ার্কশপও থাকে দুজনের একসঙ্গে। পরের বছর চার চারটি ছবিও আসছে এই জুটির। তাই সবটা চিন্তাভাবনা করে তারকাজুটি ঠিক করে ফেলেছেন যে, খুব শিগগিরই তাঁরাও এবার সংসার পাতবেন। তাঁদের বন্ধুত্ব-প্রেমও নয় নয় করে দশটা বছর পার করে দিল। নভেম্বর মাসে বন্ধু অনির্বাণ ভট্টাচার্যকে শুভেচ্ছা জানাতে গিয়েই তিনি আসলে বিয়ের কথাটা ফাঁস করে ফেলেন।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস


এই বিভাগের আরো খবর