বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনামঃ
নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

নবীগঞ্জে কুমারকাঁদায় কুশিয়ারা নদীতে বালু উত্তোলন নৌকার শ্রমিক নিখোঁজ

জুয়েল আহমদ, নবীগঞ্জ (হবিগঞ্জ)
রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ১০:১৪ অপরাহ্ন

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দিঘলবাক ইউনিয়নের কুমারকাঁদা এলাকায় কুশিয়ারা নদীতে দীর্ঘদিন ধরে ওয়াহিদ এন্টারপ্রাইজ ও তালুকদার এন্টারপ্রাইজ নামে দুটি প্রতিষ্ঠান অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এসব প্রতিষ্ঠানের কাজে ব্যবহারের জন্য সোহাগ এন্টারপ্রাইজের একটি নৌকা ভাড়া নেওয়া হয়, আর সেই নৌকারই এক শ্রমিক আজ নদীতে নিখোঁজ হয়েছেন।
আজ রোববার (১২ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিট থেকে ৩টার মধ্যে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। নিখোঁজ শ্রমিকের নাম মোঃ গোলাম রাব্বি (৩২)। তিনি বরিশাল জেলার বরগুনা উপজেলার বাসিন্দা ও মরহুম আব্দুল হকের পুত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, কুমারকাঁদা এলাকায় কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কাজ চলছিল। এ সময় নৌকার নিচের অংশে ফাটল দেখা দিলে শ্রমিক গোলাম রাব্বি নৌকাটি মেরামতের জন্য নদীতে নেমে পড়েন। কিছুক্ষণ পর তিনি পানির স্রোতে তলিয়ে যান এবং আর উঠে আসেননি।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার চেষ্টা চালালেও তাকে খুঁজে পাওয়া যায়নি। খবর পেয়ে হবিগঞ্জ সদর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। তবে তারা পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান শুরু করা সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিসের কর্মী মোঃ ফখরুল ইসলাম জানান, “অন্ধকারের কারণে নদীতে অভিযান চালানো ঝুঁকিপূর্ণ হওয়ায় আমরা সোমবার সকাল ৯টা থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু করব।”
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান বলেন, “নিখোঁজ শ্রমিককে উদ্ধারের চেষ্টা চলছে। আমরা স্থানীয় প্রশাসনের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।”
এদিকে, স্থানীয়দের অভিযোগ—দীর্ঘদিন ধরে কুশিয়ারা নদীর বিভিন্ন স্থানে প্রভাবশালীদের ছত্রছায়ায় অবৈধভাবে বালু উত্তোলন চলছে। প্রশাসনের পর্যাপ্ত নজরদারি না থাকায় প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে।


এই বিভাগের আরো খবর