বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনামঃ
নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

নবীগঞ্জে নিখোঁজের এক দিন পর শ্রমিকের লাশ উদ্ধার

জুয়েল আহমদ, নবীগঞ্জ (হবিগঞ্জ)
সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৬:৩৩ অপরাহ্ন

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় নিখোঁজ হওয়া শ্রমিক গোলাম রাব্বি (৩২)-এর লাশ নিখোঁজের এক দিন পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট কুশিয়ারা নদীতে অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করে। নিহত গোলাম রাব্বি বরগুনা জেলার মরহুম আব্দুল হকের পুত্র। তিনি দীর্ঘদিন ধরে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত একটি বলগেটে শ্রমিক হিসেবে কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দীঘলবাক ইউনিয়নের কুমারকাঁদা এলাকায় ওয়াহিদ এন্টারপ্রাইজ ও তালুকদার এন্টারপ্রাইজসহ কয়েকটি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে নিয়ম-নীতি উপেক্ষা করে কুশিয়ারা নদী থেকে বালু উত্তোলন করে আসছে। এসব প্রতিষ্ঠানের কাজে ব্যবহারের জন্য সোহাগ এন্টারপ্রাইজের একটি বলগেট নৌকা ভাড়া নেওয়া হয়, যেখানে শ্রমিক হিসেবে কাজ করছিলেন গোলাম রাব্বি।
রবিবার বিকেলে কাজ চলাকালে নৌকার নিচের অংশে ফাটল দেখা দিলে গোলাম রাব্বি মেরামতের জন্য নদীতে নামেন। এ সময় প্রবল স্রোতে তিনি তলিয়ে যান এবং আর ফিরে আসেননি। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধার চেষ্টা চালালেও ব্যর্থ হন। রবিবার সন্ধ্যা হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান শুরু করতে পারেনি ফায়ার সার্ভিস।

পরে সোমবার সকালে হবিগঞ্জ সদর ফায়ার সার্ভিসের ডুবুরি দলের প্রধান ফখরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার করা হয়। ডুবুরি দল সদস্য কাওছার মিয়া বলেন, “কুশিয়ারা নদীতে উদ্ধার অভিযান পরিচালনার পর গোলাম রাব্বির মরদেহ উদ্ধার করা সম্ভব হয়। পরে তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।” এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, “লাশটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ডাক্তারি রিপোর্টের অপেক্ষায় আছি। এ ঘটনায় অপমৃত্যুর মামলা নেওয়া হচ্ছে।”


এই বিভাগের আরো খবর