বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনামঃ
নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

নবীগঞ্জে পূর্ব শত্রুতার জেরে ভয়াবহ হামলা, সমসু মিয়ার দুই পা ভাঙল দুর্বৃত্তরা

জুয়েল আহমদ, নবীগঞ্জ হবিগঞ্জ
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৭:১৩ অপরাহ্ন

হবিগঞ্জের নবীগঞ্জে সরকারি খাল লিজ নিয়ে পূর্ব শত্রুতার জেরে সমসু মিয়া (৫৫) নামের এক ব্যক্তির দুই পা ভেঙে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। গতকাল বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় নবীগঞ্জ থানার এসআই আনিসুল ইসলাম সমসু মিয়াকে উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

আহত সমসু মিয়ার ছোট ছেলে দিপু আহমেদ জানান, তার বাবা সন্ধ্যার দিকে রাইয়াপুর গ্রাম থেকে মাদ্রাসা বাজারে গেলে গ্রামের পঞ্চায়েত কমিটির লোকজন অতর্কিতভাবে হামলা চালায়। পরে তারা ৯৯৯ এ ফোন করলে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সমসু মিয়াকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

স্থানীয় সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের রাইয়াপুর গ্রামের একটি সরকারি খাল লিজ নেওয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
জানা গেছে, গ্রামের পঞ্চায়েত কমিটি প্রতিবছর খালটি গ্রামবাসীর পক্ষ থেকে ডাক দিয়ে লিজ দেয়। এ বছর সমসু মিয়া ৬ লাখ টাকায় বড়খাল নামের সরকারি খালটি লিজ নেন।
প্রথমে তিনি দুই লাখ টাকা প্রদান করলেও বাকি চার লাখ টাকা পরে পরিশোধের কথা ছিল। কিন্তু নির্ধারিত দিনে পঞ্চায়েতের সভায় উপস্থিত না থেকে তিনি হবিগঞ্জ আদালতে মামলার কাজে চলে যান। এতে ক্ষিপ্ত হয়ে পঞ্চায়েত কমিটি তার লিজ বাতিল করে খালটি অন্য পক্ষকে দেয় এবং তার জমাকৃত দুই লাখ টাকা বাজেয়াপ্তসহ এক লাখ টাকা জরিমানা ধার্য করে।

এ ঘটনায় সমসু মিয়া নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিনের কাছে লিখিত অভিযোগ দেন। ইউএনও উভয় পক্ষকে ডেকে শুনে পঞ্চায়েত কমিটিকে ৫০ হাজার টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেন। কিন্তু পরে গ্রামবাসী ইউএনও-কে জানায়, পঞ্চায়েত কমিটির মাধ্যমে আর কোনো সমাধান সম্ভব নয়।

এরপর থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় বুধবার বিকালে জাকির হোসেনের দোকানের সামনে এমদাদুল মিয়ার নেতৃত্বে ১৫–২০ জন দেশীয় অস্ত্র নিয়ে সমসু মিয়ার ওপর হামলা চালায়। হামলায় তার মাথা, হাত ও শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। এক পর্যায়ে হামলাকারীরা হাতুড়ি ও রড দিয়ে তার দুই পায়ের হাড় ভেঙে দেয়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। ফলে তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

এ বিষয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. কামরুজ্জামান বলেন, ঘটনার বিষয়ে আমরা অবগত আছি। আহতের পরিবার এখনো মামলা দেয়নি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরো খবর