সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ–পাকিস্তানের প্রকৌশলীদের মধ্যে সহযোগিতা জোরদারে আইইবি–আইইপি–পিইসি’র দ্বিপক্ষীয় বৈঠক ঝালকাঠির কীর্ত্তিপাশা ইউনিয়ন ওয়ার্ড মহিলা দলের নেতৃবৃন্দের উদ্যোগে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মানিকগঞ্জে সংবাদ সম্মেলন পাইকগাছায় রাস্তার উপর মাটির বাঁধ, যান চলাচল বন্ধ: বিপাকে স্থানীয়রা মুন্সীগঞ্জে প্রকৌশলীর সরকারি ল্যাপটপ চুরির অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে আমতলীতে মেটাল ফার্মটেক লিমিটেডের উদ্যোগে গ্রাহক সম্মেলন ও মেলা অনুষ্ঠিত আমতলী সরকারী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল লতিফ মৃধার মৃত্যু কিশোরের সাহসিকতায় প্রাণ বাঁচল বাছুরের কৃষকের জীবনমান উন্নয়নে দৃঢ়ভাবে কাজ করছে বিএনপি সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি আমদানি খরচ বেশি হওয়ায় জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার পরিবহন ভাড়া ৪০ শতাংশ বাড়াতে চায় মালিক সমিতি রিহ্যাব নির্বাচনে বিজয়ী আব্দুর রাজ্জাক ও মোঃ এমদাদুল হককে বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের ফুলেল সংবর্ধনা শিশুর স্বাস্থ্য সুরক্ষায় কাল থেকে সুনামগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন চোখের লেন্স বিক্রি নিয়ে বিরাট নৈরাজ্য মোগটুলা ইউপি’র সাবেক চেয়ারম্যান ইছাম উদ্দিন আর নেই সবধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার  কিশোরগঞ্জে মহিলা মাদক ব্যবসায়ী আটক ফুলবাড়ীয়া উপজেলার রাধাকানাই ইউপি – দবরসস্তা-মলঙ্গী খাল (১০ কি:মি:) প্রকল্প কার্যক্রমের শুভ উদ্বোধন কাউখালী কাচাঁ নদীর তীরে পরিত্যক্ত চরে কোটি টাকার তরমুজ চাষ ঝালকাঠিতে যুবদল নেতাকে কুপিয়ে আহত, থানায় মামলা গোয়াইনঘাটে সোনালী ফসল বোরোধান কাটা শুরু সালথায় পরকীয়া করতে গিয়ে জনতার হাতে গণধোলাইয়ের শিকার এএসআই সুন্দরবন রক্ষায় পিরোজপুরে শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ইয়াবাসহ মাদক সম্রাট আরাফাত র‌্যাবের হাতে আটক চলমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি সুনামগঞ্জে বজ্রপাতের আঘাত: ধান কাটার মৌসুমে শোকের ছায়া অস্তিত্বের সংকটে মনাই: ড্রেজিংয়ের প্রতিশ্রুতি পানি উন্নয়ন বোর্ডের বিএনপি নেতার ওপর হামলা, ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ চাল বিতরণে অনিয়ম, পাইকগাছায় কার্ডপ্রতি ১০০ টাকা আদায়ের অভিযোগ ফুলপুরে ১০২ পিস ইয়াবাসহ আটক

নবীগঞ্জে বন্যা দুর্গত এলাকায় বিভাগীয় কমিশনার

জুয়েল আহমদ ,নবীগঞ্জ (হবিগঞ্জ)
রবিবার, ২৩ জুন, ২০২৪, ৭:৩৮ অপরাহ্ন

নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়, ইনাতগঞ্জ কলেজ ও প্রাইমারী স্কুল আশ্রয় কেন্দ্রে প্রায় ৩শ বন্যার্ত মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করেছেন সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী। তিনি হবিগঞ্জ জেলার সার্বিক বন্যা পরিস্থিতি ও ত্রাণ কার্যক্রম পরিদর্শনের লক্ষ্যে বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

পরে তিনি আজ রবিবার বিকাল ৫টায় উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে অবস্থানকৃত বন্যায় আক্রান্ত পরিবারগুলোর মধ্যে শুকনো খাবার বিতরণ করে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন। তিনি বলেন, সরকারের পর্যাপ্ত পরিমান ত্রাণ সামগ্রী রয়েছে ত্রানের জন্য অভাব করতে হবে না। এই বন্যা শেষ নয় বার বার বন্যা আসবে সেই বন্যা মুখাবেলা করতে হবে সেই প্রস্তুতি নিতে হবে। বন্যায় সাংবাদিকদের ভুমিকা অনেক গুরুত্ব তারা ত্রান না পৌছলে সেই খবর তুলে ধরেন।

কোথায় কি হচ্ছে সাংবাদিকদের সঠিক তথ্য তুলে ধরতে হবে। ত্রান সামগ্রী পেলে সেটা স্বীকার করতে হবে। এলাকা বাসী সার্বিক পরিস্থিতি জেলা প্রশাসককে জানান সবধরনের ব্যবস্থা নেয়া হবে। বন্যার পরে সবার কি করতে হবে পরিকল্পনা করতে হবে। বন্যার আক্রান্তদের ডাটা বেজ থেরী করতে হবে যাতে বন্যা আসলেই আক্রান্ত এলাকা ও বর্ন্যাতদের চিহিৃত করতে সহজ হয়। অনেক জায়গায় সাংবাদিকরা রিপোর্ট কওে ত্রান পাচ্ছে না এটা করা হয় বেশি ত্রান আসার জন্য আসলে ত্রানের কোন সমস্যা নেই। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ৫৭০ কোটি টাকা ব্যায়ে নির্মিত কুশিয়ারা ডাইক নিয়ে বন্যার শেষে বসে পরিকল্পনা করা হবে এর স্থায়ী সমাধান কি। বন্যা নিয়ন্ত্রন বাঁধের ভাঙ্গন রোধে আবারও ব্যবস্থা নেয়া হবে।

সরকারের মেগার প্রকল্পে কুশিয়ারা নদী ড্রেজিংসহ ভঙ্গন মেরামত করা হবে। কোন ত্রুটি প্রটি থাকলে সেটা খতিয়ে দেখা হবে। বন্যা পরবর্তী পানিবাহিত রোগ প্রতিরোধে ২৯৭টি মেডিক্যাল টিম সিলেট বিভাগে কাজ করছে। রাসেল বাইপার প্রতিরোধে এন্ট্রি ভেনম প্রতিটি উপজেলায় যথেষ্ট পরিমান রয়েছে। আশ্রয়কেন্দ্র পরিদর্শনের পাশাপাশি বিভিন্ন এলাকার বন্যা কবলিত ও পানি বন্দী এলাকা পরিদর্শন করেন এবং পরবর্তীতে সংশ্লিষ্ট সকলের সাথে মতবিনিময় করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক মোছা. জিলুফা সুলতানা , অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী শেফু, উপজেলা নির্বাহী অফিসার অনুপম দাস অনুপ, ভাইস চেয়ারম্যান সাইফুল জাহান চৌধুরী,মহিলা ভাইস চেয়ারম্যান শেখ ছৈইফা রহমান কাকলী, সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার, নবীগঞ্জ বাহুবল এর সার্কেল এএসপি আবুল খায়ের, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত মোঃ মাসুক আলী,নবীগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম,এ আহমদ আজাদ,সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, সাবেক সভাপতি রাকিল হোসেন,সাবেক সাধারণ সম্পাদক আলমগীর মিয়া,কর্মকর্তাসহ সকল দপ্তর এর কর্মকর্তাবৃন্দ, ইনাতগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান নোমান হোসেন, সদস্যবৃন্দ,ট্যাগ অফিসার, সাংবাদিক বৃন্দ ও অন্যান্য অতিথিবৃন্দ।

 


এই বিভাগের আরো খবর