বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

নবীগঞ্জে সিয়াম হত্যা: প্রকৃত খুনিদের শাস্তি ও নিরপরাধদের অব্যাহতির দাবিতে মানববন্ধন

জুয়েল আহমদ, নবীগঞ্জ (হবিগঞ্জ)
সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ৯:৪২ অপরাহ্ন

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সিয়াম আহমদ হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং মামলায় জড়ানো নিরপরাধ ব্যক্তিদের অব্যাহতির দাবিতে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১৩-০৪-২০২৬) বিকেল সাড়ে ৩টায় গ্রামবাসী ও সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন পৌর যুবদলের আহ্বায়ক মোঃ আলমগীর মিয়া।
মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ অলিউর রহমান অলি, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমীন, সমবায় দলের আহ্বায়ক সাহেল আহমেদ, সোহেলুজ্জামান লিপটন, বিএনপি নেতা আঃ মতিন, আছাব আলী, রফিক মিয়া, মনসুর আহমেদ মেন্টাই, আহমদ রাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা বলেন, সিয়াম আহমদের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি। একইসঙ্গে মামলায় জড়ানো বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী মাসুক মিয়া, যুবদল নেতা ইসলাম উদ্দীন এবং ব্যবসায়ী স্বপন আহমদসহ নিরপরাধ ব্যক্তিদের হয়রানি বন্ধ করে অবিলম্বে মামলা থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানান তারা। তারা আরও অভিযোগ করেন, স্থানীয় কিছু দালালের প্রভাবে নিরপরাধ লোকজনকে এ মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক ও অন্যায়।

উল্লেখ্য, গত ৬ এপ্রিল সকালে সুদের টাকা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ চড়া মিয়া, তার স্ত্রী নাজমা বেগমসহ পরিবারের ৮-১০ জনের হামলায় সিয়াম আহমদ নিহত হন। এ ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হলে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।


এই বিভাগের আরো খবর