শনিবার, ০২ মে ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
আনোয়ারায় তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত পাইকগাছায় রেশন ও শিশু কার্ডের নামে দেড় লাখ টাকা আত্মসাতের অভিযোগ শেরপুরে ২০ বছর পর জমির মালিকানা দাবি; জবরদখলের চেষ্টার অভিযোগ কুড়িগ্রামে বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির সভাপতি সুজা, সাধারণ সম্পাদক আলমোতাসিন নির্বাচিত কাউখালীতে সন্ধ্যা নদীর ফেরিঘাট রক্ষায় প্রতিরক্ষা বাঁধের উদ্বোধন হাসপাতালের বেডে নিঃসঙ্গ মৃত্যু, মরদেহ নিতে অস্বীকৃতি পরিবারে নবীনগরকে মাদক মুক্তের ঘোষণা এমপির নগরকান্দায় বেপরোয়া ট্রাকের তাণ্ডবে আহত ২০ পথচারী, গণপিটুনিতে ট্রাক চালক নিহত বিএমইটি’র নতুন মহাপরিচালক হলেন জামিল আহমেদ প্লাস্টিকের দুই রাসায়নিকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি বন্ধ কলকারখানা পুনরায় চালু করার নির্দেশনা দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রতারণা: শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা

নবীনগরে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী বাঁশ ও বেত শিল্প

মনির হোসেন, নবীনগর
বুধবার, ২১ মে, ২০২৫, ৮:১৫ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ঐতিহ্যবাহী বাঁশ ও বেত শিল্প এখন বিলুপ্তির পথে।এক সময় এ শিল্প দিয়ে বহু পরিবার জীবিকা নির্বাহ করলেও আধুনিকতার ছোঁয়া ও পলিথিন-প্লাস্টিকের প্রসারে এ পেশা আজ হুমকির মুখে। উপজেলার শিবপুর গ্রামের আয়নাল হক বলেন- আগে বাঁশর তৈরী আনতা (মাছ ধরার যন্ত্র) , পাথি (ঝুড়ি) , ডোলা বিক্রি করে ০৬জন মানুষের সংসার চলত।

এখন বাঁশের দাম ও বেশি বাজারে বাঁশের তৈরি জিনিসপত্রের চাহিদা ও তেমন নেই। তাই অনেক কষ্টে দিন কাটে পরিবার নিয়ে। শ্রীঘর গ্রামের আব্দুর রশিদ, শাহবাজপুর গ্রামের দুলাল মিয়া , বড়িকান্দির সোনা মিয়া, জুলাইপাড়া গ্রামের আব্দুস সামাদ – এদের মতো বহু কারিগরই এখন দুর্বিষহ জীবনযাপন করছেন। এক সময় তাঁরা বাঁশ ও বেত দিয়ে নান্দনিক সামগ্রী তৈরি করে জীবিকা নির্বাহ করতেন। কিন্ত কাঁচামালের দাম বেড়ে যাওয়া, মধ্যত্বভোগীদের দৌরাত্ম ও তৈরিকৃত মাল বিক্রির অভাবে আজ তারা পরিবার নিয়ে দারিদ্রের মুখে। আব্দুর রশিদ আক্ষেপ করে বলেন – “আগে বাপ-দাদার এই পেশায় কাজ করে ভালো ভাবে সংসার চলত ছেলে- মেয়েদের লেখাপাড় করাতাম কিন্ত এখন বাপ-দাদার এ পেশা ছেড়ে দিতে হবে ভাবিনি।

এখন আর সংসার চলে না।” দুলাল মিয়া জানান -“কাজ জানি, মন চাই কাজ চালিয়ে যেতে, কিন্ত ক্রেতা নেই, দামও ওঠে না। “সরকারী – বেসরকারী সহায়তা না পেলে এই শিল্প হয়তো খুব শিগগিরই হারিয়ে যাবে,কারিগররা অন্য কাজ বেছে নিতে বাধ্য হবেন। ঐতিহ্য রক্ষায় প্রয়োজন সরকারী উদ্যোগ ও ন্যায্য বাজার ব্যবস্থা, যাতে এই শিল্প আবারও নতুন করে প্রাণ ফিরে পেতে পারে। বাংলাদেশে এক সময় ছিল যখন গ্রামের আনাচে কানাচে – প্রত্যন্ত অঞ্চলের মানুষের অন্যতম আয় ও জীবিকার বাহন ছিল ঐতিহ্যবাহী বাঁশ শিল্প , তা এখন সংকটের মুখে, প্রায় বিলুপ্তির পথে।

 


এই বিভাগের আরো খবর